ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার ওয়ার্ড বয়ও ‘চিকিৎসক’, রোগীর অসহায়ত্ব ঘিরে কর্মচারীদের রমরমা ব্যবসা ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা: যে পদক্ষেপ নিলো ইরাক জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের দায়িত্বে জুনাইদ ও রাফি চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, অতঃপর.. ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা শুরু কঠোর জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান: রিপোর্ট জবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান ড. আমিনুল হক ফেসবুক পোস্ট নিয়ে সংবাদ করায় সাংবাদিককে হুমকি জবি ছাত্রদল নেত্রী খাদিজাতুল কুবরার

আকাশে এবার দেখা গেল ‘চারটি চাঁদ’

মেহরিন নোভা
  • আপডেট সময় : ০৭:২১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৬৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আকাশে একটি নয়, জ্বলজ্বল করছে চারটি চাঁদ! রবিবার রাতে এমনই এক বিরল ও অলৌকিক দৃশ্যের সাক্ষী থাকলেন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বাসিন্দারা। বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে বলা হয় ‘প্যারাসেলিন’ বা ‘মুন ডগ’।

বরফে ঢাকা আবছা আকাশে চাঁদের এই মায়াবী রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ‘চার চাঁদের’ ভিডিও এবং ছবি।

কেন এমনটা হয়?

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি মূলত এক ধরণের অপটিক্যাল ইলিউশন বা চোখের ভ্রম। যখন আকাশে খুব উঁচু স্তরের সিরাস মেঘে থাকা ষষ্ঠভুজাকৃতি বরফের কণা বা আইস ক্রিস্টালের মধ্য দিয়ে চাঁদের আলো প্রতিসৃত হয়, তখন এই বলয় বা একাধিক চাঁদের প্রতিবিম্ব তৈরি হয়।

নাসার তথ্য অনুযায়ী, সাধারণত আসল চাঁদের ২২ ডিগ্রি কোণে এই নকল চাঁদ বা ‘মক মুন’গুলিকে দেখা যায়। চাঁদ যখন দিগন্তের কাছাকাছি বা নিচের দিকে থাকে, তখনই এই দৃশ্য সবথেকে ভালো বোঝা যায়। বরফের কণাগুলি যত বড় হয়, এই আলোর ছটা তত দীর্ঘ ও স্পষ্ট হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মাঝখানে আসল চাঁদ এবং তার দুপাশে উজ্জ্বল আলোর বিন্দুর মতো আরও তিনটি প্রতিবিম্ব ভেসে আছে, যা রাতের আকাশকে এক অদ্ভুত রহস্যময় রূপ দিয়েছে।

তথ্যসত্র নিউজ ১৮

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
02 February 2026

আকাশে এবার দেখা গেল 'চারটি চাঁদ'

www.Bangladesherbarta.com

আকাশে এবার দেখা গেল ‘চারটি চাঁদ’

আপডেট সময় : ০৭:২১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬