ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার ওয়ার্ড বয়ও ‘চিকিৎসক’, রোগীর অসহায়ত্ব ঘিরে কর্মচারীদের রমরমা ব্যবসা ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা: যে পদক্ষেপ নিলো ইরাক জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের দায়িত্বে জুনাইদ ও রাফি চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, অতঃপর.. ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা শুরু কঠোর জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান: রিপোর্ট জবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান ড. আমিনুল হক ফেসবুক পোস্ট নিয়ে সংবাদ করায় সাংবাদিককে হুমকি জবি ছাত্রদল নেত্রী খাদিজাতুল কুবরার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২ | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • / ৯৬৯৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজারের উখিয়ার ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক জি-৪ এ সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরো এক রোহিঙ্গাকে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

মঙ্গলবার (২১মার্চ) দুপুর ১টার সময় সশস্ত্র সন্ত্রাসীরা ক্যাম্পে ঢুকে গুলিবর্ষণ করে। এসময় রফিক নামে এক রোহিঙ্গা ঘটনাস্থলেই নিহত হয়। রফিক নামের আরো এক রোহিঙ্গাকে স্থানীয় এনজিও পরিচালিত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আলী জানান, ১৫- ১৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ টার্গেট করে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। নিহত দুজনেই একই ব্লকের বাসিন্দা। মো. ইয়াসিন নামের আহত গুলিবিদ্ধ রোহিঙ্গাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মরদেহ দুটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান শেখ আলী।

এদিকে একেরপর এক হত্যাকাণ্ডের ঘটনায় অস্থির হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্প। এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়ছে আশ্রয় শিবিরে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
21 March 2023

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২ | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২ | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০১:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩