ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::

কাল নয়, এখনই ব্যারিকেডের ডাক তিতুমীরের শিক্ষার্থীদের

তামান্না জ্যানি
  • আপডেট সময় : ০৬:৩১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯৭৩৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আজই ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কঠোরভাবে পালনের ঘোষণা দিয়েছেন।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) কলেজটির শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে এমন কর্মসূচি জানানো হয়েছে। সংগঠনটির ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়েছে — ‘এখন মানে এখনই ব্যারিকেড। সবাই তাহবান্দে আসুন’, ‘দাবি আদায়ের এক পথ, রাজপথ রাজপথ’, ‘সবাই আমতলী মুভ করেন, সড়ক ও রেল অবরোধ হবে’, ‘কাল নয় আজই ব্যারিকেড হবে, এখন মানে এখনই। সবাই দ্রুত চলে আসুন’।

শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলনরত শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, আপনাদের (সরকারের) খামখেয়ালি আমাদের রাজপথে আন্দোলনে নামাতে বাধ্য করছে। আমাদের আন্দোলনের ফলে সৃষ্টি হওয়া জনদুর্ভোগের জন্য আপনারা দায়ী।

এর আগে, দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ স্পষ্ট করে জানিয়েছেন যে, তিতুমীর কলেজকে বিশেষ কোনও সুবিধা দেওয়া হবে না। তিনি বলেন, ৭টি কলেজকে এক করে আলাদা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তার এই বক্তব্যের পরেই সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আজই ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কঠোরভাবে পালনের ঘোষণা দিয়েছেন।

তিতুমীরের আন্দোলনরত শিক্ষার্থীরা
‘কাল নয়, এখনই ব্যারিকেড’

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
02 February 2025

কাল নয়, এখনই ব্যারিকেডের ডাক তিতুমীরের শিক্ষার্থীদের

www.Bangladesherbarta.com

কাল নয়, এখনই ব্যারিকেডের ডাক তিতুমীরের শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৬:৩১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫