ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার ওয়ার্ড বয়ও ‘চিকিৎসক’, রোগীর অসহায়ত্ব ঘিরে কর্মচারীদের রমরমা ব্যবসা ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা: যে পদক্ষেপ নিলো ইরাক জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের দায়িত্বে জুনাইদ ও রাফি চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, অতঃপর.. ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা শুরু কঠোর জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান: রিপোর্ট জবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান ড. আমিনুল হক ফেসবুক পোস্ট নিয়ে সংবাদ করায় সাংবাদিককে হুমকি জবি ছাত্রদল নেত্রী খাদিজাতুল কুবরার

কুমিল্লায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:৫০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • / ১০০৪৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাসফিনা রহমান৷৷ 

কুমিল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জামিল হাসান অর্ণব (২৭) নামে একজন নিহত হয়েছেন। নিহত অর্ণব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার উদ্দিনের ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ডিগ্রিতে অধ্যয়নরত ছিলেন। পাশাপাশি সততা বাস সার্ভিসের ম্যানেজার হিসেবেও কর্মরত ছিলেন অর্ণব।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নগরীর শাসনগাছার মধ্যমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া, এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। তারা হলেন, নাজমুল জামান অনিক (২৮), নেয়ামত উল্লাহ (৩৫), নুরুল আফসার মোহন (২২) ও নাজমুল হাসান (২৬)। আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাব্বি গ্রুপ ও সাক্কু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুইগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি শুরু হয়। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
14 March 2024

কুমিল্লায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

www.Bangladesherbarta.com

কুমিল্লায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

আপডেট সময় : ০৫:৫০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪