ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে : মেডিকেল বোর্ড যেভাবে গুলিবিদ্ধ হলেন ওসমান হাদি কুমিল্লা আইডিয়াল কলেজে আন্তর্জাতিক দুনীর্তিবিরোধী দিবস উদযাপন ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের অনলাইন প্রেজেন্টস প্রতিযোগিতার পুরস্কার বিতরন শানাকা ক্যাচ আউট, রান আউট, তারপরও নটআউট, সুপার ওভারে আসলে কী ঘটেছিল পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হার, সহজ যে সমীকরণ মেলালেই ফাইনাল খেলবে বাংলাদেশ খুমেকে জোর করে অক্সিজেন খুলে নেয় ক্লিনার, একটু পরেই রোগীর মৃত্যু জকসু সহ ২ দাবিতে জবি শিবিরের কঠোর কর্মসূচি জবির অর্ধ-কোটি টাকার লিফট নির্মাণে অর্থের লুটপাট জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রফ্রন্ট নেতা ওমর ফারুক এর শুভেচ্ছা বার্তা

কুমিল্লার কাচ্চি ডাইনকে ৫০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / ৯৯০১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিমেল আরজু ৷৷  

কুমিল্লার কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওজন ও পরিমাণ উল্লেখ না করা, অনুমতি ছাড়া পণ্য বোতলজাত করাসহ কয়েকটি অভিযোগে এই জরিমানা করা হয়।

সোমবার (২২ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।

বিএসটিআই সূত্রে জানা গেছে, শুরুর দিক থেকেই নিজেদের মোড়কে ফিরনি, বোরহানি, বাদামের শরবত বিক্রি এবং টিস্যু ব্যবহার করে আসছিল। গত বছরের অক্টোবরের আগে মৌখিকভাবে এবং একই মাসের প্রথম সপ্তাহে কাচ্চি ডাইনকে লিখিতভাবে সতর্ক করা হয়। তারপরেও তারা নিয়ম মানছিল না। যে কারণে সোমবার প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বোরহানি, ফিরনি ও বাদাম শরবত প্রস্তুত, মোড়কজাত ও বিক্রি করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮-এর ৪১ ধারায় পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়া গুণগত মান সনদ গ্রহণ ব্যতীত টিস্যু প্রস্তুত ও মোড়কজাত করায় বিএসটিআই আইন-২০১৮-এর ২৭ ধারা অনুযায়ী আরও পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ বলেন, ‘আমরা দুইবার সতর্ক করার পরেও তারা শোনেনি। শেষ পর্যন্ত ব্যবস্থা নিতে হলো। বিভিন্ন নিয়ম না মানায় ও কিছু পণ্যে বিএসটিআইয়ের অনুমতি না থাকায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার বাংলাদেশের বার্তা’কে বলেন, ‘বিএসটিআই দুইবার সতর্ক করার পরেও তারা বিভিন্ন অনিয়ম করেই আসছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, কুমিল্লা বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন প্রিয় ও ফিল্ড অফিসার (সিএম) মো. শাহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লার কাচ্চি ডাইনকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪