ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে : মেডিকেল বোর্ড যেভাবে গুলিবিদ্ধ হলেন ওসমান হাদি কুমিল্লা আইডিয়াল কলেজে আন্তর্জাতিক দুনীর্তিবিরোধী দিবস উদযাপন ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের অনলাইন প্রেজেন্টস প্রতিযোগিতার পুরস্কার বিতরন শানাকা ক্যাচ আউট, রান আউট, তারপরও নটআউট, সুপার ওভারে আসলে কী ঘটেছিল পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হার, সহজ যে সমীকরণ মেলালেই ফাইনাল খেলবে বাংলাদেশ খুমেকে জোর করে অক্সিজেন খুলে নেয় ক্লিনার, একটু পরেই রোগীর মৃত্যু জকসু সহ ২ দাবিতে জবি শিবিরের কঠোর কর্মসূচি জবির অর্ধ-কোটি টাকার লিফট নির্মাণে অর্থের লুটপাট জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রফ্রন্ট নেতা ওমর ফারুক এর শুভেচ্ছা বার্তা

চায়ের সঙ্গে ধূমপানে হতে পারে কঠিন রোগ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:৩৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৯১৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকালে ঘুম থেকে উঠেই অনেকে হাতে তুলে নেন ধোঁয়া ওঠা গরম বেড টি। আবার অনেকেই অফিসে কাজের ফাঁকে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা সবখানে চা-কফি না থাকলে যেন চলেই না।

যদিও প্রাকৃতিক বিভিন্ন ধরনের চায়ের স্বাস্থ্য উপকারিতা অনেক। তবে অনেকেই গরম চা পান করার সঙ্গে সঙ্গে ধূমপান করেন, যা হতে পারে কঠিন রোগের কারণ।এমনিতেও ধূমপান ক্যানসারের কারণ, তা সবারই জানা। তবে ধূমপায়ীরা একথা জেনেও সতর্ক হন না। একই সঙ্গে গরম চা ও সিগারেটের যুগলবন্দি স্বাস্থ্যঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে তুলতে পারে বলেই জানাচ্ছে এক গবেষণা।

অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন নামক চিকিৎসা সংক্রান্ত পত্রিকায় চীনের এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। গবেষণা বলছে, যে ব্যক্তিরা নিয়মিত ধূমপান ও মদ্যপান করেন তাদের ক্ষেত্রে গরম চা পানের অভ্যাস খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

গবেষকরা প্রায় ৯ বছর ধরে ৩০-৭৯ বছর বয়সী ৪ লাখ ৫৬ হাজার ১৫৫ জন অংশগ্রহণকারীর উপর গবেষণাটি পরিচালনা করেন। বিশেষজ্ঞরা বলছেন, অত্যধিক গরম চা, ভারী অ্যালকোহল সেবনের সঙ্গে মিলিত হয়ে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি পাঁচগুণ বাড়িয়ে দিতে পারে।

চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশনের ডা. ক্যানকিং ইউ’র নেতৃত্বের দলটি দেখেছে, উচ্চ-তাপমাত্রার চা পান করার পাশাপাশি অ্যালকোহল সেবন বা ধূমপান করলে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকি থাকে।

অন্যদিকে ম্যানচেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রু শ্যারকস বলেছেন, ‘আমরা চীনের তুলনায় পশ্চিমে কম তাপমাত্রায় চা পান করি। যা খাদ্যনালির জন্য কম ক্ষতিকর।’

‘যদিও গবেষণাটি চীনের জনসংখ্যার সঙ্গে প্রাসঙ্গিক। তবে বিশ্বের বিভিন্ন স্থানের মানুষ চীনের তুলনায় একটু কম গরম পানীয় পানেই অভ্যস্ত। যা তুলনামূলক কম ক্ষতিকর।’

তামাক ও অ্যালকোহল দুটিই ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ক্যানসারের মতো মারণ রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে ধূমপান ও মদ্যপানের অভ্যাস থেকে দূরে থাকা জরুরি। এই অভ্যাসগুলোর সঙ্গে যদি জোট বাঁধে গরম চা, তাহলে সমস্যা আরও বৃদ্ধি পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চায়ের সঙ্গে ধূমপানে হতে পারে কঠিন রোগ

আপডেট সময় : ০৫:৩৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪