ঢাকা ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার ওয়ার্ড বয়ও ‘চিকিৎসক’, রোগীর অসহায়ত্ব ঘিরে কর্মচারীদের রমরমা ব্যবসা ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা: যে পদক্ষেপ নিলো ইরাক জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের দায়িত্বে জুনাইদ ও রাফি চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, অতঃপর.. ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা শুরু কঠোর জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান: রিপোর্ট জবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান ড. আমিনুল হক ফেসবুক পোস্ট নিয়ে সংবাদ করায় সাংবাদিককে হুমকি জবি ছাত্রদল নেত্রী খাদিজাতুল কুবরার

চৌদ্দগ্রামে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি৷ :
  • আপডেট সময় : ০৬:৫৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • / ৯৭৮২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত মহাসড়কের উপর অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদকালীন অভিযানে নেতৃত্ব প্রদান করেন হাইওয়ে পুলিশ, কুমিল্লা জোনের সহকারী পুলিশ সুপার মো: মাসুম সরকার।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন এর সার্বিক সহযোগিতায় ও হাইওয়ে থানার অন্যান্য অফিসারদের সমন্বয়ে পরিচালিত হাইওয়ে পুলিশের এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন চৌদ্দগ্রামের সচেতন মহল সহ সর্বস্তরের সাধারণ মানুষ।

উল্লেখ্য, চৌদ্দগ্রাম বাজার এলাকায় মহাসড়কের উপর বিভিন্ন দোকানপাট বসিয়ে রাখার কারণে প্রতিনিয়ত এ স্থানে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে পথচারী সহ সাধারণ মানুষ রাস্তা পারাপার ও স্বাভাবিক চলাফেরায় বেশ ভোগান্তিতে পড়ছে। হাইওয়ে পুলিশের এ অভিযানে মহাসড়কে নিরবিচ্ছিন্নভাবে যানবাহন চলাচল করছে এবং জনভোগান্তি লাঘব হয়েছে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ, কুমিল্লা জোনের সহকারী পুলিশ সুপার মো: মাসুম সরকার বলেন, ‘মাহে রমজান ও পবিত্র ঈদ উপলক্ষে মহাসড়কে যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। মহাসড়ক যানজটমুক্ত ও নিরাপদ রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে। মহাসড়ক যানজটমুক্ত ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে।’

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
25 March 2024

চৌদ্দগ্রামে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

www.Bangladesherbarta.com

চৌদ্দগ্রামে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০৬:৫৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪