ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে : মেডিকেল বোর্ড যেভাবে গুলিবিদ্ধ হলেন ওসমান হাদি কুমিল্লা আইডিয়াল কলেজে আন্তর্জাতিক দুনীর্তিবিরোধী দিবস উদযাপন ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের অনলাইন প্রেজেন্টস প্রতিযোগিতার পুরস্কার বিতরন শানাকা ক্যাচ আউট, রান আউট, তারপরও নটআউট, সুপার ওভারে আসলে কী ঘটেছিল পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হার, সহজ যে সমীকরণ মেলালেই ফাইনাল খেলবে বাংলাদেশ খুমেকে জোর করে অক্সিজেন খুলে নেয় ক্লিনার, একটু পরেই রোগীর মৃত্যু জকসু সহ ২ দাবিতে জবি শিবিরের কঠোর কর্মসূচি জবির অর্ধ-কোটি টাকার লিফট নির্মাণে অর্থের লুটপাট জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রফ্রন্ট নেতা ওমর ফারুক এর শুভেচ্ছা বার্তা

টেকনাফের লেদায় বিজিবি-স্থানীয় সংঘর্ষ ১ রোহিঙ্গা নিহত

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:২৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • / ৯৬৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্থানীয়দের সংঘর্ষে রফিক (৪৮) নামে একজন রোহিঙ্গা নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৫জন গুলিবিদ্ধ হয়।

বুধবার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এঘটনা ঘটে।

আহতরা হলেন, তৌহিদুল ইসলাম, মো. ইসমাঈল, মো. উসমান, হাফেজ মুজিবুর রহমান। আহত একজনের নাম পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলার লেদার এক মাদক কারবারীকে আটক করা হয়। এসময় স্থানীয়রা জড়ো হয়ে বিজিবি সদস্যদের ইট-পাটকেল মারে। এতে বিজিবির এক সদস্য আহত হন।

এসময় স্থানীয়রা বিজিবি সদস্যদের বাধা দেয়। এক পর্যায়ে স্থানীয়রা বিজিবি সদস্যদের ঘিরে ফেলে আতংকজনক পরিবেশ তৈরি করলে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এ ঘটনায় এক রোহিঙ্গা মারা যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে লেদা বিজিবির তল্লাশি চৌকিতে স্থানীয় জাফর আলম নামের এক ব্যক্তিকে বিজিবি সদস্যরা আটক করে। এসময় জাফর আলমের প্রতিবেশীরা এগিয়ে এসে কেন তাকে আটক করা হয় তা জানতে চায়। একপর্যায়ে ঘটনাটি বাকবিতণ্ডায় রূপ নেয়। পরে স্থানীয় জনতা জড়ো হয়ে হৈচৈ সৃষ্টি হলে ঘটনাস্থলে গুলিতে একজন নিহত হন।

ঘটনাস্থল থেকে হতাহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টেকনাফের লেদায় বিজিবি-স্থানীয় সংঘর্ষ ১ রোহিঙ্গা নিহত

আপডেট সময় : ১০:২৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩