ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে : মেডিকেল বোর্ড যেভাবে গুলিবিদ্ধ হলেন ওসমান হাদি কুমিল্লা আইডিয়াল কলেজে আন্তর্জাতিক দুনীর্তিবিরোধী দিবস উদযাপন ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের অনলাইন প্রেজেন্টস প্রতিযোগিতার পুরস্কার বিতরন শানাকা ক্যাচ আউট, রান আউট, তারপরও নটআউট, সুপার ওভারে আসলে কী ঘটেছিল পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হার, সহজ যে সমীকরণ মেলালেই ফাইনাল খেলবে বাংলাদেশ খুমেকে জোর করে অক্সিজেন খুলে নেয় ক্লিনার, একটু পরেই রোগীর মৃত্যু জকসু সহ ২ দাবিতে জবি শিবিরের কঠোর কর্মসূচি জবির অর্ধ-কোটি টাকার লিফট নির্মাণে অর্থের লুটপাট জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রফ্রন্ট নেতা ওমর ফারুক এর শুভেচ্ছা বার্তা

ড্রোনের মাধ্যমে মহাসড়ক নিয়ন্ত্রণ করা হবে : আইজিপি

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / ৯৬৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোটরসাইকেল টিমসহ ড্রোনের মাধ্যমে মহাসড়ক নিয়ন্ত্রণ করা হবে। যাতে করে কোনো ভোগান্তি ছাড়াই ঘরমুখো মানুষ গন্তব্যে পৌঁছাতে পারে।

(২৪ জুন) শনিবার দুপুর ২.৩০ মিনিটের সময় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় এলাকায় ঈদযাত্রা উপলক্ষ্যে সড়কে যান চলাচল ও আইন-শৃঙ্খলা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, গতবার আমরা বলেছিলাম আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো যেন সাধারণ মানুষ ঈদে ভোগান্তি ছাড়াই নিজ গন্তব্যে যেতে পারে। দেশের মানুষ বলেছে আমাদের প্রচেষ্টা সফল হয়েছে। সেই লক্ষ্যে আমাদের সদস্যরা কাজ করেছেন। এবারও আমরা চেষ্টা করবো দেশের মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেজন্য আমাদের পুলিশের সকল ইউনিট যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত দুই লেনের সড়ক রয়েছে। সেখানে আমরা যানবাহনের চাপ কমাতে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো দুই লেন দিয়েই যাওয়ার ব্যবস্থা করা হবে। আর ঢাকামুখী পরিবহগুলোকে ভূঞাপুর দিয়ে বিকল্প সড়ক ব্যবহার করে এলেঙ্গা দিয়ে বের করে দেওয়া হবে।

আইজিপি বলেন, গতবার আমাদের চ্যালেঞ্জ ছিল একটি, এবার আমাদের চ্যালেঞ্জ রয়েছে তিনটি। গতবার আমাদের একটি চ্যালেঞ্জ ছিল সুরক্ষিতভাবে যাত্রীদের বাড়িতে পাঠানো ও ফেরত আনা। এবারের তিনটি চ্যালেঞ্জ হলো পশুর হাটের নিরাপত্তা ও পশুবাহী ট্রাকের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া এই সময় মৌসুমী ফলবাহী পরিবহনের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করা। আমরা সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছি। ট্রাফিক ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করেছি।

তিনি বলেন, ঈদে ঢাকা ছেড়ে যারা গ্রামের বাড়িতে যাবেন তারা মূল্যবান সম্পদসহ আবাসনের নিরাপত্তা নিশ্চিত করে যাবেন। আমাদের সকল সদস্য বিভিন্ন ফ্ল্যাট বাড়ি এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ড্রোনের মাধ্যমে মহাসড়ক নিয়ন্ত্রণ করা হবে : আইজিপি

আপডেট সময় : ০৫:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩