ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে আন্তর্জাতিক দুনীর্তিবিরোধী দিবস উদযাপন ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের অনলাইন প্রেজেন্টস প্রতিযোগিতার পুরস্কার বিতরন শানাকা ক্যাচ আউট, রান আউট, তারপরও নটআউট, সুপার ওভারে আসলে কী ঘটেছিল পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হার, সহজ যে সমীকরণ মেলালেই ফাইনাল খেলবে বাংলাদেশ খুমেকে জোর করে অক্সিজেন খুলে নেয় ক্লিনার, একটু পরেই রোগীর মৃত্যু জকসু সহ ২ দাবিতে জবি শিবিরের কঠোর কর্মসূচি জবির অর্ধ-কোটি টাকার লিফট নির্মাণে অর্থের লুটপাট জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রফ্রন্ট নেতা ওমর ফারুক এর শুভেচ্ছা বার্তা বাস স্ট্যান্ড অপসারণের ৪৮ ঘণ্টা আল্টিমেটাম জবি শিক্ষার্থীদের দেশে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস মনিটরিং ব্যবস্থা চালু

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে সুধী সমাবেশ

চয়ন কুমার রায়,লালমনিরহাট জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ১০:৪৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯৮৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে “জাগো বাহে তিস্তা বাঁচাই” কর্মসূচী সফল করার লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধায় সুধী সমাবেশ করেছে বিএনপি।

রোববার (০৯ ফেব্রুয়ারী) বিকেলে হাতীবান্ধা শিল্পকলা একাডেমি হলরুমে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়কারী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। সুধী সমাবেশে তিনি বলেন, তিস্তা নদীর ন্যায্য হিস্যা আমাদের অধিকার।

এই কর্মসূচির মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরা হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুপাশে বাজার গড়ে উঠবে, যা তীরবর্তী দুই কোটি মানুষের কর্মসংস্থান ও জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি ৪৮ ঘন্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

রংপুর বিভাগের ৫টি জেলার লক্ষাধিক মানুষ তিস্তা নদীর কড়াল গ্রাসের শিকার হয়ে সর্বশান্ত হচ্ছে। তাই তিস্তা বাঁচার এ আন্দোলনে সকলকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, জিয়া পরিষদ হাতীবান্ধা উপজেলার সভাপতি ও দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা সমাবেশে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে সুধী সমাবেশ

আপডেট সময় : ১০:৪৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫