ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার ওয়ার্ড বয়ও ‘চিকিৎসক’, রোগীর অসহায়ত্ব ঘিরে কর্মচারীদের রমরমা ব্যবসা ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা: যে পদক্ষেপ নিলো ইরাক জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের দায়িত্বে জুনাইদ ও রাফি চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, অতঃপর.. ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা শুরু কঠোর জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান: রিপোর্ট জবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান ড. আমিনুল হক ফেসবুক পোস্ট নিয়ে সংবাদ করায় সাংবাদিককে হুমকি জবি ছাত্রদল নেত্রী খাদিজাতুল কুবরার

দুর্গাপুর থানার ওসির বিরুদ্ধে ৬ চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ

আনিসুল হক সুমন, দুর্গাপুর প্রতিনিধি।
  • আপডেট সময় : ০৬:১৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • / ৯৭৪৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন কমিশন বরাবর অভিযোগ করেছেন উপজেলা নির্বাচনে অংশগ্রহন কারী ৬ জন চেয়ারম্যান প্রার্থী। শনিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে অভিযোগের কপি দায়ের করেন চেয়ারম্যান প্রার্থীরা।

৬ জন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে অভিযোগ পত্র পাঠ করেন চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক। অভিযোগে তারা বলেন, আমরা আগামী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী। আমরা মনে করি, দুর্গাপুর থানার ওসি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্বমূলক আচরণ শুরু করে বিভিন্ন উস্কানীমুলক কথা বলে নির্বাচনের পরিবেশের অবনতি ঘটাতে চাচ্ছেন। আমরা তার এরকম কার্যক্রমে শঙ্কিত। থানার ওসির এরকম আচরণের কারনে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ থাকবে না বলে আমরা মনে করছি। এমন ঘটতে থাকলে আমরা আইনগত সুবিধা থেকে বঞ্চিত হবো। ওসির এরকম কর্মকান্ডের কারনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হলে আমাদের অপূরণীয় ক্ষতি হবে। ওসি উত্তম চন্দ্র দেব কে দুর্গাপুর থেকে অপসারণ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার এর নিকট দাবী জানাই।

এসময়, চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার,আব্দুল্লাহ্ হক, কামাল পাশা, সাজ্জাদুর রহমান (সাজ্জাদ), মোহাম্মদ নুরুল হুদা(উজ্জল), ফারুক আহমেদ সহ প্রার্থীগনের সমর্থক ও উপজেলা আওয়ামীলীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষতার মধ্যদিয়ে অনুষ্ঠিতের লক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি। আমি কোন প্রকার পক্ষপাতিত্ব করছি বলে আমার জানা নেই।

উল্লেখ্য, আগামী ৮ই মে দুর্গাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
27 April 2024

দুর্গাপুর থানার ওসির বিরুদ্ধে ৬ চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ

www.Bangladesherbarta.com

দুর্গাপুর থানার ওসির বিরুদ্ধে ৬ চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ

আপডেট সময় : ০৬:১৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪