ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে : মেডিকেল বোর্ড যেভাবে গুলিবিদ্ধ হলেন ওসমান হাদি কুমিল্লা আইডিয়াল কলেজে আন্তর্জাতিক দুনীর্তিবিরোধী দিবস উদযাপন ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের অনলাইন প্রেজেন্টস প্রতিযোগিতার পুরস্কার বিতরন শানাকা ক্যাচ আউট, রান আউট, তারপরও নটআউট, সুপার ওভারে আসলে কী ঘটেছিল পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হার, সহজ যে সমীকরণ মেলালেই ফাইনাল খেলবে বাংলাদেশ খুমেকে জোর করে অক্সিজেন খুলে নেয় ক্লিনার, একটু পরেই রোগীর মৃত্যু জকসু সহ ২ দাবিতে জবি শিবিরের কঠোর কর্মসূচি জবির অর্ধ-কোটি টাকার লিফট নির্মাণে অর্থের লুটপাট জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রফ্রন্ট নেতা ওমর ফারুক এর শুভেচ্ছা বার্তা

ভাঙ্গায় ছোট ভাইয়ের হাতে প্রান গেল বড় ভাইয়ের

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১১:২৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / ৯৬৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোবাহান সৈকত (ফরিদপুর)

ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের হামলায় বড়ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে ।

নিহতের নাম আনোয়ার ফকির (৩৫) উক্ত গ্রামের নুরা ফকিরের ছেলে।নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে বড়ভাই আনোয়ার ফকির বাড়ির পাশে একটি কাঁচা বাথরুম নির্মাণ করতে গেলে তার ছোট ভাই আমির ফকির তাতে বাধা প্রদান করে।

এতে দু-ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দু-ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।ধস্তাধস্তির এক পর্যায়ে আনোয়ার ফকির ভাই আমির ফকিরের আঘাতে রাস্তার পাশে সিলাপের সাথে সজরে ধাক্কা খায়।এসময় তার মাথা ও ঘাড়ে প্রচন্ড আঘাত লেগে মারাত্মক আহত হয়।

ঘটনার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় রাতেই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম,সেকেন্ড অফিসার মারুফ হোসেন,এস,আই জুয়েল হোসেন সহ পুলিশ সদস্যরা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

এব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে। এখনও কোন মামলা হয়নি। মামলা হলে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাঙ্গায় ছোট ভাইয়ের হাতে প্রান গেল বড় ভাইয়ের

আপডেট সময় : ১১:২৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩