ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার ওয়ার্ড বয়ও ‘চিকিৎসক’, রোগীর অসহায়ত্ব ঘিরে কর্মচারীদের রমরমা ব্যবসা ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা: যে পদক্ষেপ নিলো ইরাক জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের দায়িত্বে জুনাইদ ও রাফি চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, অতঃপর.. ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা শুরু কঠোর জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান: রিপোর্ট জবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান ড. আমিনুল হক ফেসবুক পোস্ট নিয়ে সংবাদ করায় সাংবাদিককে হুমকি জবি ছাত্রদল নেত্রী খাদিজাতুল কুবরার

রাষ্ট্রপতির বৈঠকে যত সিদ্ধান্ত হয়েছে

নিলুফার তাবাস্সুম
  • আপডেট সময় : ১০:২৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
  • / ৯৮০০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে সোমবার (৫ আগস্ট) বঙ্গভবনে অন্তর্বতীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির ভবনের প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে সভায় নেওয়া সব সিদ্ধান্ত সম্পর্কে জানানো হয়েছে।

সভায় কোটাবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। এ ছাড়াও অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়।

পাশাপাশি দেশের আইন-শৃঙ্খল পরিস্থিতির নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ও সুহনশীল আচরণ করার আহ্বান জানানো হয় এবং সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সঙ্গে সভায় সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপার্সন বেগন খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তির সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটককৃত সব বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারেও সভায় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।

প্রতিনিথিদলে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আবাস, জাতীয় পার্টির জি এম কাদের, মজিবুল হক চুনু ও আনিসুল ইসলাম, নাগরিক ঐক্যেরও মাহমুদুর রহমান মান্না, হেফাজত ইসলামের মামুনুল হক, মুফতি মনির কাসেমী ও মাহাবুবুর রহমান, জামায়াতে ইসলামের ড. শফিকুর রহমান ও শেখ মোঃ মাসুদ, মেজর জেনারেল ফজলে রাবি (অবঃ), জাকের পার্টির শামিম হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দীন আহমদ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকী, গণ-অধিকার পরিষদের অ্যাডভোকেট গোলাম সারওয়ার জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিক নজরুল, ফিরোজ আহমদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবুল্লাহ আল হোসাইন, আরিফ তালুকদার, ওমর ফারুক ও মোবাশ্বেরা করিম মিমি এবং ইঞ্জিনিয়ার মো. আনিছুর রহমান।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
05 August 2024

রাষ্ট্রপতির বৈঠকে যত সিদ্ধান্ত হয়েছে

www.Bangladesherbarta.com

রাষ্ট্রপতির বৈঠকে যত সিদ্ধান্ত হয়েছে

আপডেট সময় : ১০:২৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪