ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::

শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব

মাহপারা আকিলা মাইশা
  • আপডেট সময় : ০৪:৩৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • / ৯৭২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাপমাত্রায় সর্বনিম্ন রেকর্ড করা এলাকা শ্রীমঙ্গলে শীতের দুর্ভোগ কাটাতে এগিয়ে এসেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। এটি নর্থ সাউথ ইউনিভার্সিটির একমাত্র ক্লাব যারা সম্পূর্ণরূপে সামাজিক সেবায় নিয়োজিত।

২৬শে ডিসেম্বর ২০২৪, তারা তাদের বার্ষিক ইভেন্ট “শীতবস্ত্র বিতরণ ২০২৪” আয়োজন করে। এই মানবিক ইভেন্টটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য প্রয়োজনীয় গরম কাপড় এবং কম্বল সরবরাহের উদ্দেশ্যে নিবেদিত, যাতে তারা কঠোর শীত থেকে নিরাপদ এবং উষ্ণ থাকতে পারে।

এ বছর তারা শ্রীমঙ্গলে অবস্থিত সিন্দুরখান বাগান, দক্ষিণ পার, মেডিক্যাল মাঠে প্রায় ১০০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচী পালন করেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও এই শীতবস্ত্রের অনুদানে এগিয়ে আসেন।

ক্লাবের প্রায় ৪০ জন সদস্যসহ নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি এডভাইসর মেজবাহ উল হাসান চৌধুরী এ আয়োজনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমাদের ছাত্রদের ‘শীতবস্ত্র বিতরণের’-এর মতো অপূর্ব সুন্দর চেতনার একটি উদ্যোগ নিতে দেখে খুবই ভালো লাগছে। শীতবস্ত্র বিতরণ শুধু অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো আমাদের একটি নৈতিক দায়িত্ব যা সহানুভূতিশীল সমাজ গঠনে সহায়তা করে। আমি নিশ্চিত এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সহানুভূতি এবং সামাজিক দায়বদ্ধতা গ্রহণে অনুপ্রাণিত করবে।”

গত ২৫শে ডিসেম্বর ২০২৪ ক্লাবের সদস্যদের একটি দল শ্রীমঙ্গলের প্রায় ১০টি অঞ্চলে গিয়ে টোকেন বিতরণ করেন, যা ব্যবহার করে পর দিন শীতবস্ত্র সংগ্রহ করা হয়। গত বছর, তারা এই ইভেন্টটি বগুড়ার দুপচাঁচিয়ায় আয়োজন করেছিল।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব ১৯৯৪ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটি ছাত্র সংগঠন হিসেবে যাত্রা শুরু করে, সামাজিক কর্মকান্ডের মাধ্যমে তারা তরুণ প্রাণে ভবিষ্যৎ এর জন্য আলোড়ন ছড়াতে চায় ও মানসিকতার বিকাশ চায়।

শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ সুবিধাবঞ্চিতদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রচণ্ড শীতের সময়ে তাদের উষ্ণতা নিশ্চিত করে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
26 December 2024

শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব

www.Bangladesherbarta.com

শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব

আপডেট সময় : ০৪:৩৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪