ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে : মেডিকেল বোর্ড যেভাবে গুলিবিদ্ধ হলেন ওসমান হাদি কুমিল্লা আইডিয়াল কলেজে আন্তর্জাতিক দুনীর্তিবিরোধী দিবস উদযাপন ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশনের অনলাইন প্রেজেন্টস প্রতিযোগিতার পুরস্কার বিতরন শানাকা ক্যাচ আউট, রান আউট, তারপরও নটআউট, সুপার ওভারে আসলে কী ঘটেছিল পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হার, সহজ যে সমীকরণ মেলালেই ফাইনাল খেলবে বাংলাদেশ খুমেকে জোর করে অক্সিজেন খুলে নেয় ক্লিনার, একটু পরেই রোগীর মৃত্যু জকসু সহ ২ দাবিতে জবি শিবিরের কঠোর কর্মসূচি জবির অর্ধ-কোটি টাকার লিফট নির্মাণে অর্থের লুটপাট জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রফ্রন্ট নেতা ওমর ফারুক এর শুভেচ্ছা বার্তা

২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:২০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
  • / ৯৭১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মল্লিক বদরুদ্দোজা ৷৷ 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, সংসদ বাতিল, কারাবন্দি নেতাদের মুক্তিসহ ১ দফা দাবি আদায়ে এবার ২ দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (২১ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, খালেদা জিয়ার মুক্তি, দলের মহাসচিবসহ রাজবন্দি নেতাদের মুক্তি, অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে ও ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

এর আগে সরকার পতনের আন্দোলন জোরালো করতে হরতাল-অবরোধসহ অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিএনপি। ৭ জানুয়ারির নির্বাচন পরবর্তী আন্দোলনের অংশ হিসেবেই বিএনপির এই ২ দিনের কালো পতাকা মিছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

আপডেট সময় : ০৭:২০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪