ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

ক্ষেতলালে স্বেচ্ছাসেবী সংস্থার নতুন কার্যালয় উদ্বোধন ও ইফতার সামগ্রী বিতরণ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / ৯৬৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

“আসুন মানবতার হাত বাড়াই, অসহায়দের পাশে দাঁড়াই” এই প্রতিপাদ্যে জয়পুরহাটের ক্ষেতলালে তরুণ মানব কল্যাণ সংস্থা নামের মানব সেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংস্থার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে এবং সংস্থার পক্ষ থেকে দুস্থ-গরীব পরিবারের মাঝে (শুকনো খাবার) ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা গেছে, ক্ষেতলাল পৌর এলাকার বিভিন্ন গ্রামের কিছুসংখ্যক তরুণ-তরুণী মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করার উদ্যোগ নেয়। পরে সকলের সম্মতিক্রমে নাম দেওয়া হয় তরুণ মানব কল্যাণ সংস্থা। তরুণ সমাজকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা, স্বেচ্ছায় রক্তদান করা ও রক্তদানে উৎসাহিত করা, অসহায়-হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, দুর্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহযোগিতা করাসহ আনুষাঙ্গিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে একঝাঁক তরুণ-তরুণীদের প্রচেষ্টায় পরিচালিত হয়ে আসছে এই সংস্থাটি। মানব সেবায় বিভিন্ন কাজের মধ্যেদিয়ে ইতিমধ্যে ভালো সুনাম অর্জন করেছে ওই সংস্থা, বিভিন্ন স্থান হতে যোগদান হচ্ছে নতুন সদস্য। সংস্থার সকল কার্যক্রম পরিচালনা করতে পহেলা (এপ্রিল) শনিবার বেলা ১১ টার সময় ক্ষেতলাল থানা বাজার এলাকায় তরুণ মানব কল্যান সংস্থার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা পরিষদের সিএ এস.এম. শওকত এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ক্ষেতলাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ এর সঞ্চালনায় অনুষ্ঠেয় আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড: এস.এম. মোরশেদ ও ক্ষেতলাল পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র খলিলুর রহমান কাজী। তরুণ মানব কল্যাণ সংস্থার পক্ষে স্বাগত বক্তব্য রাখেন, ইমরান হোসাইন ও আক্কেলপুর হতে আগত নুরন নবী হোসেন নিতু।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন, তরুণ মানব কল্যান সংস্থার পরিচালক ও কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, সভাপতি শাহিনুর আলম, সহ-সভাপতি সুজুন কাজী, সাধারণ সম্পাদক নূর ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে, আশপাশের গরিব- দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী (শুঁকনো খাবার) মুড়ি, খেঁজুর, চিঁড়া, চিনি, ছোঁলা বুট ইত্যাদি বিতরণ করা হয়। রমজান মাসে সামান্য উপহার হাতে পেয়ে ওইসকল অসহায় পরিবারের মুখে হাঁসি ফুটেছে।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
01 April 2023

ক্ষেতলালে স্বেচ্ছাসেবী সংস্থার নতুন কার্যালয় উদ্বোধন ও ইফতার সামগ্রী বিতরণ

www.Bangladesherbarta.com

ক্ষেতলালে স্বেচ্ছাসেবী সংস্থার নতুন কার্যালয় উদ্বোধন ও ইফতার সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩