ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

বয়স অনুপাতে শিশুর উচ্চতা বাড়ছে না? যা খাওয়াবেন

শমরিতা মৌ
  • আপডেট সময় : ০৭:০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০০২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বয়সের সঙ্গে সঙ্গে শিশুর উচ্চতা বৃদ্ধি পায়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খাবার। ছ’মাস বয়স পর্যন্ত শিশুরা মায়ের দুধ থেকেই পুষ্টি পায়। এসময় খাওয়া নিয়ে মা-বাবাকে তেমন চিন্তা করতে হয় না। কিন্তু এরপর থেকেই শুরু হয় যত পেরেশানি।

সঠিক খাদ্য না খেলে শিশুর উচ্চতার বিকাশ ঠিকমতো হবে না। বয়স অনুপাতে উচ্চতা না বাড়লে বিভিন্ন শরীরচর্চার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে। সাঁতার, দড়ি লাফ, জগিং, সাইকেল চালানোর মতো কাজগুলো উচ্চতা বৃদ্ধিতে সহায়ক। এরপাশে খাদ্যতালিকায় রাখতে হবে এমন কিছু খাবার যা শিশুর উচ্চতা বাড়াতে সাহায্য করে।

চলুন বিস্তারিত জেনে নিই-

দুগ্ধজাত খাবার

সবচেয়ে জরুরি দুধ ও দুগ্ধজাত খাবার। শিশুরোগ চিকিৎসকের মতে, দুধ ও দুগ্ধজাত খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা হাড়ের গঠন মজবুত করে। আরও থাকে ভিটামিন এ, বি, ডি ও ই। শিশুর বৃদ্ধির জন্য এই উপাদানগুলোও জরুরি। তাই শিশুর খাদ্যতালিকায় যতটা সম্ভব দুধ রাখার চেষ্টা করুন। দই, চিজ, পনিরও দিন। দিনে অন্তত তিন বার শিশুর ডায়েটে যেন দুধ বা দুগ্ধজাত খাবার থাকে সেদিকে খেয়াল রাখুন।

সবুজ শাকসবজি ও টাটকা ফল

অনেক শিশুই সবজি খেতে চায় না। কিন্তু শারীরিক বৃদ্ধির জন্য এর বিকল্প নেই। শিশুকে জোর করে শাকসবজি খাওয়াবেন না। এর বদলে অল্প অল্প করে সবজি সেদ্ধ, ফল দিয়ে সালাদ বানিয়ে খাওয়ান। মেথি, পালং শাক, বাঁধাকপির মতো সবজিগুলোতে প্রচুর মাত্রায় ভিটামিন সি, ভিটামিন কে, ক্যালশিয়াম, আয়রন ও ম্যাগনেশিয়াম রয়েছে যা শিশুদের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। একটি আলুতে রয়েছে তিন গ্রাম ক্যালসিয়াম, এক কাপ ব্রকোলিতে রয়েছে পাঁচ গ্রাম ক্যালসিয়াম।

বাদাম

যদি শিশু দুধ খেতে না চায় কিংবা দুধে অ্যালার্জি থাকে, তাহলে অবশ্যই তাকে বাদাম দিন। কাঠবাদাম, আখরোট, পেস্তা, কাজু ইত্যাদি বাদাম মেটাতে পারে ক্যালসিয়ামের অভাব। শিশুর মস্তিষ্কের বিকাশের জন্যও এই খাবারটি অত্যন্ত জরুরি। বাদামে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ই যা হাড়ের গঠন মজবুত করে।

মাছ-মাংস-ডিম

উচ্চতা বাড়ানোর জন্য শিশুকে অবশ্যই ডিম খাওয়াতে হবে। ডিমের সাদা অংশে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তবে শিশুর ওজন যদি বয়সের তুলনায় বেশি হয়, তাহলে কুসুম বাদ দিয়ে খাওয়ান। ডিমে রয়েছে ভিটামিন বি২, যা উচ্চতা বৃদ্ধির সহায়ক। সেসঙ্গে খাদ্যতালিকায় রাখুন মাছ, মাংসও।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
10 September 2023

বয়স অনুপাতে শিশুর উচ্চতা বাড়ছে না? যা খাওয়াবেন

www.Bangladesherbarta.com

বয়স অনুপাতে শিশুর উচ্চতা বাড়ছে না? যা খাওয়াবেন

আপডেট সময় : ০৭:০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩