ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস

সায়লা আফরোজ অনই
  • আপডেট সময় : ০৭:৩৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ১০১৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবারের রমজান মাস হতে পারে ২৯ দিনের। আগামী ৩০ মার্চ দেখা যেতে পারে শাওয়ালের নতুন চাঁদ। সে অনুযায়ী দেশে ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাংক বিবরণীতে এই তথ্য জানিয়েছেন জাতীয় আবহাওয়া পর্যবেক্ষক সংস্থার জ্যোতির্বিজ্ঞানীরা।

চাঁদের স্থানাংক বিবরণীতে বলা হয়েছে, আগামী ২৯ মার্চ ২০২৫ বাংলাদেশ মান সময় ১৬ টা ৫৮.০ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। ঐ দিন সূর্যাস্তের সময় ১৮ টা ১৩.০ মিনিট বিএসটিতে চাঁদের বয়স হবে ০.০৫২১ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ২২.৩ মিনিট পূর্বে চন্দ্রাস্ত ঘটবে। ৩০ মার্চ ২০২৫ সূর্যাস্তের সময় ১৮ টা ১৩.৫ মিনিট বিএসটিতে চাঁদের বয়স হবে ১.০৫২৪ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৪৩.৪ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে। ঐ দিন ১৩ টা ১৯.৮ মিনিট বিএসটিতে প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে। ৩১ মার্চ সূর্যাস্তের সময় ১৮ টা ১৪.০ মিনিট বিএসটিতে চাঁদের বয়স হবে ২.০৫২৮ দিন এবং সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ১ ঘণ্টা ৫১.৬ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখার উপপরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান বাংলাদেশের বার্তাকে বলেন, আমরা বাংলাদেশের আকাশে চাঁদের অবস্থান, আকার সবকিছু পর্যবেক্ষণ করে প্রতি মাসেরই নতুন চাঁদের স্থানাংক বিবরণী প্রকাশ করে থাকি। সেই অনুযায়ী আমরা আশা করছি আগামী ৩০ মার্চ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। তবে আকাশ মেঘলা থাকলে নাও দেখা যেতে পারে।

বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে ৩০ মার্চ চাঁদ দেখার সম্ভাবনা থাকলেও ঈদ উদযাপনের দিন নির্ধারণে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জানতে আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের ওপরই নির্ভর করতে হবে বলে জানান এই আবহাওয়াবিদ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
27 March 2025

বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস

www.Bangladesherbarta.com

বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস

আপডেট সময় : ০৭:৩৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫