ঢাকা ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস বেতন স্থবির, কাজের শেষ নেই: শোষণে পিষ্ট বেসরকারি চাকরিজীবী মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

আব্দুস সামাদ, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ৯৬৭৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের পাটগ্রামে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক মাদরাসার শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মাদরাসা পরিচালক মো: ফয়সাল আহমদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পাটগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের রহমানপুর এলাকায় অবস্থিত ‘মারকাযুত তাকওয়া বালিকা মাদরাসা’র পরিচালক মো: ফয়সাল আহমদ ও সহকারী শিক্ষক হাফেজ মো: আব্দুর রহিম গত ২৬ জুলাই ২০২৬ ইং তারিখ দুপুর ২:৪০ ঘটিকায় মাদরাসার এক ছাত্রী মোছাঃ সাইমুন নাহার স্নেহার বকেয়া বেতন ও আনুষঙ্গিক ফি (সর্বমোট ৫,৫০০ টাকা) আদায়ের লক্ষ্যে উক্ত ছাত্রীর পিতা মো: সিরাজ উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান ‘রাইচ মিল’-এ যান। বকেয়া টাকা চাওয়ামাত্র মো: সিরাজ উদ্দিন ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন।

ঘটনাটি ভিডিও রেকর্ড করতে গেলে হাফেজ মো: আব্দুর রহিমের ওপর হামলা চালানো হয় এবং বাঁশ দিয়ে মাথায় আঘাত করা হয়। পরবর্তীতে সিরাজ উদ্দিনের ছেলে ইয়াছিন আরাফাতসহ আরও কয়েকজন লোক এসে তাদের দুজনকে মারধর করে। একপর্যায়ে মাদরাসা পরিচালককে মিলের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরে স্থানীয়দের সহায়তায় তারা উদ্ধার পান। গুরুতর আহত অবস্থায় মাদরাসা পরিচালককে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় (ভর্তি রেজি: নং- ৬১/৩১৪৯১, তারিখ: ২৬/০৭/২০২৬)।

এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলেম সমাজ ও স্থানীয় বাসিন্দাদের প্রতি এ ধরনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মূল অভিযুক্ত মো: সিরাজ উদ্দিন, তার ছেলে ইয়াছিন আরাফাতসহ জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া না হলে পাটগ্রামের আলেম সমাজ কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৪:৩৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬