রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ৯৬৮৮ বার পড়া হয়েছে
“স্কাউট হয়ে শপথ করি, ভালো কাজে জীবন গড়ি “এই প্রতিপাদ্য আলোকে কুমিল্লা সদর উপজেলার রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও বার্ষিক দীক্ষা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু বকর মো. শাহজাহান।
রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট গ্রুপ কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি, কুমিল্লা জেলা স্কাউটের সম্পাদক মো. কুদরুত উল্লাহ এএলটি, কুমিল্লা জেলা স্কাউটের কোষাধ্যক্ষ মুহাম্মদ আসলাম মিয়া এএলটি।
কুমিল্লা জিলা স্কুল সিনিয়র শিক্ষক ও সহকারী লিডার ট্রেইনার এ বি এম ওবায়দুল ইসলাম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউট ইউনিট লিডার এস এ এম সোহেল রানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজাপুরা ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদর্শ সদর উপজেলা স্কাউট সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মোঃ রুহুল আমিন মিয়া,কুমিল্লা জিলা স্কুল সিনিয়র শিক্ষক রহিমা আক্তার এলটি।
আবু বকর মো. শাহজাহান বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিক ও জীবনমুখী শিক্ষা দিয়ে, স্কাউটিং দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক গড়ে তুলতে সাহায্য করে। স্কাউটরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের সুযোগ পায়। তোমরা নিয়মিত পড়ালেখা করে ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষ হতে হবে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, স্কাউটদের দীক্ষা অনুষ্ঠান শুধুমাত্র একটি অনুষ্ঠানই নয় এটি আত্মবিশ্বাস গঠনের, সৃজনশীলতা বিকাশের এবং নেতৃত্বের গুণাবলি প্রকাশের এক অনন্য প্রতিজ্ঞা।
দীক্ষা গ্রহনের মাধ্যমে স্কাউট সদস্য হয়ে স্কাউটরা বিভিন্ন ক্যাম্পে অংশগ্রহন করে মেধা, মননশীলতা, শিল্প-সাংস্কৃতিক প্রতিভা, বক্তৃতা, উপস্থাপনা ও বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক ও কুমিল্লা জেলা স্কাউট লিডার মোঃ মজিবুর রহমান, কালির বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু তাহের, রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ, বিদ্যালয়ের এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি উৎপল চন্দ্র সূত্রধর, বিদ্যালয়ের গার্লস ইন স্কাউট লিডার হাসিনা বেগমসহ সকল শিক্ষকবৃন্দ।
স্বেচ্ছা সেবক ছিলেন কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের রোভার মেট মোঃ সাদমান, রোভার মেট মোঃ আশরাফুল ইসলাম নাঈম।
অনুষ্ঠানে রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের ৩২জন স্কাউট ও ৩৮জন গার্লস ইন স্কাউট সদস্য আনুষ্ঠানিক স্কাউট প্রতিজ্ঞা পাঠের মাধ্যমে দীক্ষা গ্রহন করেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানটি সমাপ্ত।















