ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
গাজীপুরের চন্দ্রায় ঘরমুখো মানুষ ও গণপরিবহনের চাপ বেড়েছে দেবিদ্বারের নিরাপদ হোটেল’ যেনো এক প্রকাশ্য স্বাস্থ্যঝুঁকির নাম বিরাট সুখবর বেসরকারি চাকরিজীবীদের জন্য, যে উদ্যোগ নিল সরকার চৌদ্দগ্রাম সরকারি কলেজে বার্ষিক তাঁবুবাস ও রোভার সহচর দীক্ষা অনুষ্ঠিত বরুড়ায় সভামঞ্চে প্রধানমন্ত্রী, বরণ করে নিলো লাখ জনতা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রোভার সহচর দীক্ষা অনুষ্ঠিত লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি মাধ্যমিকের ফলাফলের উপর নির্ভর করে উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা তথা ভবিষ্যৎ জীবনের পথ- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রোভার সহচর দীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৯৬২২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন দিনের অঙ্গিকার স্কাউটিং হোক সবার এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের তাঁবুবাস ও রোভার সহচর দীক্ষা অনুষ্ঠান ১৫ ও ১৬ মে ২০২৬ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাইয়ে অনুষ্ঠিত হয়।

সহচর দীক্ষা অনুষ্ঠানের প্রথম দিনে ক্যাম্পের উদ্বোধন ও তাবুজলসা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল বাসার ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো: আবদুল মজিদ।

সহচর দীক্ষা ও সাংস্কৃতি অনুষ্ঠানের সমাপনী পর্বে কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম জিলানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন কুমিল্লা জেলা রোভারের সহ সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি, রুপসী বাংলা কলেজের অধ্যক্ষ মো: ইয়াছিনুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সহকারী রোভার স্কাউট লিডার অনুষ্ঠানের সমন্বয়ক মু. খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার পিআরএস দিদারুল হক রিমন।

প্রফেসর মো: আবুল বাসার ভূইয়া বলেন, রোভার স্কাউটিং আমাদের শেখায় নিজেকে গড়ো, অন্যকে সাহায্য করো এবং সমাজকে সুন্দর করো। একজন সত্যিকারের রোভার কখনো শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবে না; সে সবসময় মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকে।

দুর্যোগে, সংকটে, সামাজিক সমস্যায় কিংবা মানবিক যেকোনো প্রয়োজনে রোভাররা নীরব সৈনিকের মতো কাজ করে যায় এটাই রোভারিং-এর সৌন্দর্য, এটাই এর মহত্ত্ব।

রোভা স্কাউট লিডার গোলাম জিলানী বলেন, আজ তোমরা যে প্রতিজ্ঞা করবে, তা শুধু মুখের কথা নয়; এটি তোমাদের জীবনের পথচলার দিকনির্দেশনা। তোমাদের প্রতিটি কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে একজন রোভার মানেই দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক মানুষ মনে রেখো, ইউনিফর্ম পরলেই কেউ বড় হয় না; বড় হয় তার চরিত্র, আদর্শ ও কর্মের মাধ্যমে।

দীক্ষা অনুষ্ঠানে অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, রোভার সহচর দীক্ষা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি একজন রোভার স্কাউটের আদর্শ, শৃঙ্খলা, সেবা ও নেতৃত্বের পথে আনুষ্ঠানিক অঙ্গীকার| আজ যারা দীক্ষা গ্রহণ করছো, তোমরা শুধু একটি দলের দস্য হচ্ছো না, বরং মানবসেবা ও দেশ গঠনের এক মহান অভিযাত্রায় নিজেদের যুক্ত করছো।

সহচর দীক্ষা অনুষ্ঠানে সহযোগিতা ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, রোভার মেট সাজ্জাত হোসেন, আশরাফুল ইসলাম, সাকিব হাসান, গার্ল ইন সিনিয়র রোভার মেট শারমিন ইসলাম শান্তা সহ রোভার ও গার্ল ইন রোভারবৃন্দ।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
16 May 2026

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রোভার সহচর দীক্ষা অনুষ্ঠিত

www.Bangladesherbarta.com

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রোভার সহচর দীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬