ঢাকা ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস বেতন স্থবির, কাজের শেষ নেই: শোষণে পিষ্ট বেসরকারি চাকরিজীবী মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ

ঠাকুর প্রসাদ রায়, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ৯৬৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের সিংগাইর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (জাতিসংঘ-২ অধিশাখা) যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ এবং সেবার মান মূল্যায়ন করেন।

পরিদর্শনকালে উচ্চ আদালত থেকে হস্তান্তরিত মামলার নথি, ইউনিয়ন পরিষদে জমা হওয়া অভিযোগ, ফি আদায় রেজিস্টার, পত্র যোগাযোগ রেজিস্টার এবং ক্ষতিপূরণ আদায়ের রেজিস্টারসহ বিভিন্ন দাপ্তরিক নথি পর্যালোচনা করা হয়। নথিপত্রের সুষ্ঠু সংরক্ষণ, স্বচ্ছতা এবং নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা দেখে পরিদর্শন দল সন্তোষ প্রকাশ করে।

এ সময় গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তিকৃত একটি মামলার সফলতার উদাহরণ তুলে ধরা হয়। মামলার ভুক্তভোগী ছলিম মিয়ার হাতে ক্ষতিপূরণ বাবদ আদায়কৃত ৮০ হাজার টাকা তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের আইনি জটিলতা ও অতিরিক্ত ব্যয় ছাড়াই স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন ইউএনডিপির লিগ্যাল অ্যানালিস্ট ব্যারিস্টার মশিউর রহমান, মানিকগঞ্জের জেলা ম্যানেজার জহির উদ্দিন, সিংগাইরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন, সিংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিনুর রহমান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুল রহমান এবং উপজেলা কো-অর্ডিনেটর (ইউসি) উজ্জ্বলা ক্লারা রায়।

পরিদর্শন শেষে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান বলেন, “গ্রাম আদালত দেশের সাধারণ ও প্রান্তিক মানুষের জন্য দ্রুত, সহজ ও সাশ্রয়ী বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে উচ্চ আদালতের মামলার চাপও কমছে। গ্রাম আদালতের কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাই।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ

আপডেট সময় : ১২:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬