ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস বেতন স্থবির, কাজের শেষ নেই: শোষণে পিষ্ট বেসরকারি চাকরিজীবী মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ৯৮২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা আইডিয়াল কলেজে কুইজ প্রতিয়োগীতা, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ ও সমবেত কন্ঠে জাতীয় সংগীতের পর বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, অনুষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির আহবায়ক পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক তাহমিনা আক্তার, একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানজিদা আক্তার, মানবিক বিভাগের শিক্ষার্থী মো. জাকারিয়া হোসেন।

অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, এই মহান দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের জন্য একটি স্বাধীন দেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে। তাঁদের এই আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা, আমাদের পথচলার দিশারী।

স্বাধীনতা শুধু একটি অর্জন নয়, এটি একটি দায়িত্বও বটে। এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

গোলাম মোস্তফা বলেন, ১৯৭১ সালে ২৬ মার্চ আমরা অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতা। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীন সোনার বাংলা। বীর মুক্তিযোদ্ধের আত্নত্যাগ, অদম্য সাহস ও দৃঢ়তা আমাদেরকে দিয়েছিল স্বাধীনতার সূর্য।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক হাসান ভূইয়া, নাইমা আক্তার, নিশাত মাহমুদ, মিঠুন মজুমদার, মোহাম্মদ আব্দুল্লা আল মামুন, অন্যন্যা ব্যানাজী, নাহিন আক্তারসহ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে উপহার হিসেবে বই প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট সময় : ১১:১৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬