ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস বেতন স্থবির, কাজের শেষ নেই: শোষণে পিষ্ট বেসরকারি চাকরিজীবী মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

মাগুরা প্রতিনিধি৷
  • আপডেট সময় : ০৬:৫৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ৯৭৮০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরার শ্রীপুর উপজেলায় ভিজিএফ চালের উপকারভোগীর তালিকা প্রণয়নকে কেন্দ্র করে সংঘর্ষের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানাযায়, মাগুরা রিপোর্টার্স ইউনিটির শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক বিকাশ বাছাড় ভিজিএফ কার্ড বিতরণ সংক্রান্ত বিরোধ ও ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেন।

পরবর্তিতে বিষয়টি নিয়ে রাত আনুমানিক ৮টার দিকে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদিপ মোবাইলে কল করে তিনিসহ তার সহকর্মি সাংবাদিক মুজাহিদ শেখকে গোয়ালদাহ্ বাজারে অবস্থিত চর-গোয়ালদা ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফরমান খাঁনের দোকানের সামনে আসতে বলে। তারা কিছুক্ষণ পরে মোটরসাইকেল যোগে সেখানে পৌছালে মতিয়ার রহমান বাবু, তার ছোট ভাই আকিদুল ইসলাম আখির ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল বিশ্বাস তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় সাংবাদিক বিকাশ বাছাড় গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে ও বিএনপি নেতা আলসাদ পাইলটের যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দারিয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ কুমার মজুমদার ৮০টি ভিজিএফ কার্ড বরাদ্দ পান। অভিযোগ রয়েছে, তিনি এর মধ্যে ৪০টি কার্ড ওয়ার্ড সভাপতির কাছে এবং ৫টি কার্ড স্থানীয় বিএনপি নেতা আলসাদ পাইলটকে প্রদান করেন।

বিষয়টি নিয়ে সোমবার সকালে চর-গোয়ালদাহ এলাকার কানন সরকারের চায়ের দোকানে বসা অবস্থায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবু, শ্যামল বিশ্বাসসহ কয়েকজন কার্ড বিতরণের কারণ জানতে চান। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে মতিউর রহমান বাবু লাঠি দিয়ে ইউপি সদস্যকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সাংবাদিক বিকাশ বাছাড় ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অভিযুক্ত মতিউর রহমান বাবুর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

আপডেট সময় : ০৬:৫৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬