ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস বেতন স্থবির, কাজের শেষ নেই: শোষণে পিষ্ট বেসরকারি চাকরিজীবী মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি৷
  • আপডেট সময় : ০৭:২৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ৯৮০১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“সেবা হলো শ্রেষ্ঠ উপহার, ঈদ আনন্দ হোক সবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় ২০০টি অসচ্ছল পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ বাজার পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জাহানারা বেগম ফাউন্ডেশন। সংগঠনটির এমন উদ্যোগে খুশি নিম্নআয়ের মানুষ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাহানারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে সাহিদুল ইসলাম জিহাদ ও নুর পারভীন ফ্যামিলি ট্রাস্টের সহযোগিতায় এ বছর ২০০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সহায়তা প্যাকেজে রয়েছে চাল, ডাল, তেল, সেমাই, চিনি, দুধ, লবণ ও আটা।

বুধবার(১৮ মার্চ) বিকেল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শহরের আদর্শ কলেজ পাড়া, দোয়ারপাড়া, কলেজ পাড়া, স্টেডিয়াম পাড়া ও মোল্যা পাড়া এলাকায় বসবাসরত দরিদ্র পরিবারের মাঝে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

সংগঠনের সদস্য লতা ইসলাম, মো. দিপু খান, নাফিজ, শুভ, তমা ইসলাম, জয়, নাহিদ, আশিক, আলিফ, তমালসহ অন্যান্যরা বাড়ি বাড়ি গিয়ে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

আয়োজকদের মতে, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাদের ভাষায়, ঈদ মানেই খুশি ও আনন্দ আর সেই আনন্দ সমাজের অসচ্ছল মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সাল থেকে তারা বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। খাদ্য সহায়তার পাশাপাশি বৃক্ষরোপণসহ নানা সামাজিক কার্যক্রমেও সক্রিয় রয়েছে সংগঠনটি।

জাহানারা বেগম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লতা ইসলাম বলেন, “ঈদ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য।”
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে এমন প্রত্যাশাই করেছেন আয়োজক ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন

আপডেট সময় : ০৭:২৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬