ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

আরও বড় বিস্ফোরণ ঘটাল দুর্বার রাজশাহী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০০০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বিপিএলের একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। কখনো পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ, কখনো আবার স্থানীয়দের হোটেল ছাড়তে বলা-রাজশাহী অনেক কারণেই বিপিএলের ইমেজ সংকটে ফেলেছে। এবার তো উঠে এসেছে আরও বড় বিস্ফোরক তথ্য।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) চলতি বিপিএল থেকে ছিটকে গেছে রাজশাহী। তবে এখনো হোটেলেই আছেন ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা। জানা গেছে, বকেয়া টাকা পাননি তারা। তাই টিম হোটেলেই আছেন দলটির পাঁচ বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স।

শুধু তাই নয়, এ প্রতিবেদন লেখা অব্দি দেশে ফেরার টিকিট পাননি ওই পাঁচ বিদেশি।

জানা গেছে, দলের পাঁচ বিদেশি ক্রিকেটারের মধ্যে এক-দুজন বিদেশি ক্রিকেটার চুক্তির ২৫ শতাংশ অর্থ বুঝে পেয়েছেন। অনেকে আবার কিছুই পাননি।

এদিকে, রাজশাহীর কোচ হিসেবে বিপিএলে আসেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার এজাজ আহমেদ। সহকারী হিসেবে নিজেই সঙ্গে এনেছিলেন আরেকজনকে। তারা দুজনও টাকা পাননি। ফ্র্যাঞ্চাইজির পক্ষে থেকে সবাইকে আজ বকেয়া মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে।

নতুন বিতর্ক জন্ম দেওয়ার আগে, টাকা না পাওয়ায় একটি ম্যাচে কোনো বিদেশি ক্রিকেটার তাদের হয়ে মাঠে নামেননি। নজিরবিহীন এ ঘটনার পর বিসিবির অনুরোধে তারা পরের ম্যাচে খেলতে নামেন। এর আগে চট্টগ্রামে অনুশীলন বয়কট করেছিল পুরো দলই।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
02 February 2025

আরও বড় বিস্ফোরণ ঘটাল দুর্বার রাজশাহী

www.Bangladesherbarta.com

আরও বড় বিস্ফোরণ ঘটাল দুর্বার রাজশাহী

আপডেট সময় : ১২:২৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫