ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা, ব্যারিকেড কর্মসূচি চলবে

তিতুমীর ক্যাম্পাস প্রতিনিধি।
  • আপডেট সময় : ১১:২৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯৮০২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টায় কলেজের মূল ফটকের সামনে তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে তিতুমীর ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার বলেন, সোমবার সকাল ১১টা থেকে রাত ১০ পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অব্যাহত থাকবে। অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করা হলো।

সোমবার থেকে ক্লাস-পরীক্ষা এমনকি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি আদায়ের আগ পর্যন্ত তিতুমীরে কেউ ঢুকতে পারবে না।

তবে তিতুমীর কলেজে সোমবার সরস্বতী পূজার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

তাদের ৩ দফা দাবি হলো-

১. তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিতে হবে।

২. শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে।

৩. তিতুমীর কমিশন গঠনে আইন উপদেষ্টা বাঁধা দিয়েছেন। এর তদন্ত করতে হবে। আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এর আগে প্রায় ২ ঘণ্টার অবরোধ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়েন বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। মূলত তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের এমন মন্তব্য ঘিরে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নামে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
02 February 2025

তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা, ব্যারিকেড কর্মসূচি চলবে

www.Bangladesherbarta.com

তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা, ব্যারিকেড কর্মসূচি চলবে

আপডেট সময় : ১১:২৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫