ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের দায়িত্বে জুনাইদ ও রাফি

মুজাহিদুল ইসলাম,জবি প্রতিনিধি ।
  • আপডেট সময় : ১১:২৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৮৫৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ’-এর আট সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বাংলা বিভাগের শিক্ষার্থী জুনাইদ হোসাইন রায়িনকে সভাপতি (১৬তম ব্যাচ) ও মার্কেটিং বিভাগের মো. রাফিউল আজাদ রাফিকে (১৭তম ব্যাচ) সাধারণ সম্পাদক করা হয়েছে।

ময়মনসিংহ জেলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, সহযোগিতা প্রদান এবং জেলার ঐতিহ্য রক্ষায় কাজ করে আসছে এই সংগঠন।

ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ জবির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন ১৬তম ব্যাচের আরিফুল ইসলাম (আরিফ) সহ-সভাপতি, আব্দুল্লাহ আল ইমরান সহ-সভাপতি, ১৭তম ব্যাচের আব্দুল্লাহ আল মাহফুজ যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মাহমুদ (গাজী) যুগ্ম সাধারণ সম্পাদক, ১৮তম ব্যাচের আকরাম খান সাংগঠনিক সম্পাদক ও শরিফুল ইসলামকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

সাধারণ সম্পাদক মো. রাফিউল আজাদ রাফি বলেন, ময়মনসিংহ জেলা থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেবায় এবং জেলার ঐতিহ্য রক্ষায় কাজ করার যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা। আমরা চাই আমাদের জেলার কোনো শিক্ষার্থী যেন ক্যাম্পাসে এসে নিজেকে একা মনে না করে।

শিক্ষার্থীরা যাতে যেকোনো প্রয়োজনে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণকে তাদের সবচেয়ে বড় ভরসাস্থল মনে করে, আমরা সেই লক্ষ্যে কাজ করব। মেধা ও মননের বিকাশে আমরা সেমিনার ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালার ওপর বিশেষ গুরুত্ব দিব। এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়, বরং ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সেবা করার একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, এই কমিটি গঠনের মাধ্যমে ময়মনসিংহ জেলার শিক্ষার্থীরা ক্যাম্পাসে আরও সংগঠিত ও সহায়ক পরিবেশ পাবে বলে আশা করা হচ্ছে। সংগঠনটি ইতিমধ্যে বিভিন্ন সময়ে ইফতার মাহফিল, দোয়া অনুষ্ঠানসহ নানা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। নতুন নেতৃত্বের অধীনে এই কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সকল ময়মনসিংহবাসী জবিয়ানদের প্রতি অভিনন্দন ও শুভকামনা।

ছাত্রকল্যাণের সভাপতি জুনাইদ হোসাইন রায়িন বলেন, প্রথমে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টাগণ ও আমার ময়মনসিংহের সকল জবিয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দেওয়া দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। আমার প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের দায়িত্বে জুনাইদ ও রাফি

আপডেট সময় : ১১:২৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬