ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

মানব পাচারের লেনদেন : আড়াই হাজার টাকার জন্য বন্ধুকে খুন | দূর্ঘটনা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৭:২৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৯৬৮৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বরইতলী গ্রামে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। মানব পাচারের টাকার লেনদেনকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানান নিহতের পরিবার। নিহত ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার সাবের আহমদের পুত্র মো করিম (৩০)।

(১৯ অক্টোবর) বুধবার রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফ সদর কেরনতলী গ্রামে মানব পাচারের টাকার জন্য এঘটনা ঘটেছে।

এলাকার লোকজন জানান, মাত্র আড়াই হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। বরইতলী এলাকার নুর মোহাম্মদ এর সাথে তার বন্ধু মোহাম্মদ করিমের মানব পাচারের টাকার লেনদেন রয়েছে। হঠাৎ নূর মোহাম্মদ এর কাছ থেকে পাওয়া টাকা খুঁজতে গেলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়, পরে হাতাহাতির পর্যায়ে চলে যায়।

এ সময় নূর মোহাম্মদ ধারালো ছুরি দিয়ে মোহাম্মদ করিমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এঘটনা দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসলো নুর মোহাম্মদ পালিয়ে যায়, এবং মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন মোহাম্মদ করিমকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক সুব্রত দেব জানান, মারা যাওয়া ব্যক্তির শরীরে ছুরির আঘাত রয়েছে। ব্যক্তিটি হাসপাতালের আনার আগে মারা যায় বলে চিকিৎসক জানান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, খুনের বিষয়টি এলাকার লোকজনদের কাছ থেকে জানার পর হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
20 October 2022

মানব পাচারের লেনদেন : আড়াই হাজার টাকার জন্য বন্ধুকে খুন | দূর্ঘটনা

www.Bangladesherbarta.com

মানব পাচারের লেনদেন : আড়াই হাজার টাকার জন্য বন্ধুকে খুন | দূর্ঘটনা

আপডেট সময় : ০৭:২৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২