ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

বিপদ সংকেত বাড়বে? সারাদেশ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:৪১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / ৯৭৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং এর  কারণে বিপদসংকেত আরও বাড়বে। ৯ নম্বর সংকেত পর্যন্ত দেয়া হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আরও জানায়, ঘূর্ণিঝড় সিত্রাং এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ কি.মি. বেড়ে এখন ৬৮ কি.মি. হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুর ২টার বিফ্রিংয়ে এ কথা জানায় আবহাওয়া অধিদফতর। বর্তমানে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ দেশের দক্ষিণের ১৩ জেলায় ৭ নম্বর বিপদ সংকেত জারি আছে। আর চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, এদিন দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়টি এরইমধ্যে মারাত্মক রূপ নিয়েছে। ‍‍সিত্রাং এর সম্পূর্ণটাই বাংলাদেশের ভূখন্ডে আঘাত হানবে। ঘূর্ণিঝড়টি ১৩ জেলায় মারাত্মক আঘাত হানবে। এরমধ্যে বরগুনা ও পটুয়াখালী জেলায় সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তিনিও উল্লখ করেন, বিপদসংকেত আরও বাড়বে। যা মহাবিপদ পর্যন্ত যেতে পারে।

আগামীকাল সকাল ৭টা থেকে ৮টা নাগাদ আঘাত হানতে পারে সিত্রাং। তবে সোমবার সন্ধ্যা ৭টায় ঝড়ের অগ্রভাগ আঘাত হানবে। আর আগামীকাল সকালে উপকূলে ঝড়ের কেন্দ্র আঘাত হানবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিপদ সংকেত বাড়বে? সারাদেশ

আপডেট সময় : ০৮:৪১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২