ঢাকা ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার ওয়ার্ড বয়ও ‘চিকিৎসক’, রোগীর অসহায়ত্ব ঘিরে কর্মচারীদের রমরমা ব্যবসা ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা: যে পদক্ষেপ নিলো ইরাক জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের দায়িত্বে জুনাইদ ও রাফি চুরি করা গরু দিয়ে ইফতার আয়োজন, অতঃপর.. ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা শুরু কঠোর জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান: রিপোর্ট জবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান ড. আমিনুল হক ফেসবুক পোস্ট নিয়ে সংবাদ করায় সাংবাদিককে হুমকি জবি ছাত্রদল নেত্রী খাদিজাতুল কুবরার

রাবির মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার শুরু/ ১৮ অক্টোবর

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • / ৯৯২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৮-২০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনির নির্বাচন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মুক্তিযোদ্বা কোটায় ছাত্র-ছাত্রী ভর্তির সাক্ষাৎকার আগামী ১৮-২০ অক্টোবর সকাল সাড়ে ৯টা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে।এবারের সাক্ষাৎকারে ১৭৮৮ জন মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনি অংশ নিবে।

প্রথমদিন ১৮ অক্টোবর ক্রমিক নং ১- ৫৯৬,
দ্বিতীয়দিন ১৯ অক্টোবর ক্রমিক নং ৫৯৭-১১৯২,২০ অক্টোবর ১১৯৩-১৭৮৮।

সাক্ষাৎকারে প্রয়োজনীয় ডকুমেন্টস:

১.বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র অথবা নম্বরপত্রসহ মূল রেজিস্ট্রেশন কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের রোল নম্বর সংবলিত ফটোকপি। বীর মুক্তিযোদ্ধা পরিচিতির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে (mis.molwa.gov.bd) বীর মুক্তিযোদ্ধা তালিকার বিস্তারিত পৃষ্ঠাটি মন্ত্রণালয়ের লোগো ও ওয়েবলিংকসহ ডাউনলোড করে আনতে হবে অথবা বীর মুক্তিযোদ্ধার ডিজিটাল সনদপত্র বা ডিজিটাল স্মার্ট আইডি কার্ড সঙ্গে আনতে।

২.নাতি-নাতনিদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র অথবা নম্বরপত্রসহ মূল রেজিস্ট্রেশন কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের রোল নম্বর সংবলিত ফটোকপি, বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি পরিচিতির জন্য অবশ্যই সংশ্লিষ্ট এলাকার মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা/জেলা প্রশাসকের সাম্প্রতিক প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে এবং নাতি/নাতনি প্রমাণের জন্য দাদা/দাদী, নানা/নানী ও বাবা/মা -এর জাতীয় পরিচয়পত্র নিয়ে আসার জন্য বলা হচ্ছে।

৩.বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/ নাতি-নাতনি কোটায় সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.ru.ac.bd তে পাওয়া যাবে।

এইচ/কে

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
04 October 2022

রাবির মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার শুরু/ ১৮ অক্টোবর

www.Bangladesherbarta.com

রাবির মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার শুরু/ ১৮ অক্টোবর

আপডেট সময় : ০২:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২