ব্রেকিং নিউজ ::
নকলায় ৭ মার্চ জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত | বাংলাদেশের বার্তা
বাংলাদেশের বার্তা
- আপডেট সময় : ১২:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১০৫০৯ বার পড়া হয়েছে
মো. ফিরোজ উদ্দিন, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় “ঐতিহাসিক ৭ মার্চ” জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ,যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের অন্যান্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ও স্থানীয় সাংবাদিকগণ।
















