ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

রাবিতে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে/ কম্বল বিতরণ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০১:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / ৯৭১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী কর্মকর্তা পরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকার তিন শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যংক লিমিটেডের সামনে কম্বল বিতরণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

সকাল ১০টা থেকে এসব কম্বল নিতে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকা থেকে অসহায় দুঃস্থ মানুষেরা ভিড় করতে দেখা যায়।

কম্বল পেয়ে উচ্ছাস প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকা থেকে আসা আব্দুল জলিল বলেন, রাজশাহীতে প্রচুর ঠান্ডা পড়ে। পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় কষ্ট করে রাত্রি যাপন করেন তারা। কম্বল পেয়ে অনেকটাই শীত নিবারণ হবে বলে আশাবাদী এ মধ্য বয়স্ক।

মেহেরচন্ডি বুথ পাড়া এলাকা থেকে কম্বল নিতে এসে লম্বা লাইনে দাঁড়িয়েছেন রুনা আক্তার নামের দুঃস্থ মহিলা। তিনি বলেন, আমার স্বামী আমাকে রেখে অন্য জায়গায় বিয়ে করেছেন। আমি বিশ্ববিদ্যালয়ের রানার দোকানে কাজ করে তিন মেয়ে ও এক ছেলেকে মানুষ করছি। আমার অসহায়ত্বে কথা শুনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে কম্বল নেওয়ার জন্য একটি টোকেন দিয়েছেন। আমার মায়ের বয়স হয়ে যাওয়ায় সেও এখন খুব অসহায়। এই কম্বলটা তিনি তার মাকে উপহার দিবেন বলে জানান এ মহিলা।

আওয়ামী কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন বলেন, রাজশাহী শহরে অনেক অসহায় ও দুঃস্থ পরিবার রয়েছে। যারা হাড় কাপানো শীতে অনেক কষ্ট করেন। তাদের কষ্টটাকে কিছুটা লাগব করানোর জন্য এমন উদ্যোগ নিয়েছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। প্রতিটা মানুষের উচিত অন্য মানুষের পাশে দাঁড়ানো উচিত। উচ্চবিত্ত সকলকে শীতার্ত মানুষের দাঁড়ানোর আহবান করেন তিনি।

আওয়ামী কর্মকর্তা পরিষদের সভাপতি
মো. মিশফাক আহমেদ বলেন, আমরা প্রাথমিকভাবে তিন শতাধিক কম্বল নিয়ে এ আয়োজন শুরু করেছি।রাজশাহীতে প্রচুর ঠান্ডা পড়ে। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকার মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এ উদ্যোগ। প্রতিবছর ডিসেম্বরের মাসে এ আয়োজন চালু থাকবে বলে জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে/ কম্বল বিতরণ

আপডেট সময় : ০১:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২