ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

সমবায় ব্যাংকের লকার থেকে ১২ হাজার ভরি স্বর্ণ গায়েব

মুমতাহিনা আফরোজ জুতি।
  • আপডেট সময় : ০৫:১৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ৯৭৭৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সমবায় ব্যাংকের লকার থেকে ২০২০ সালের মার্চ থেকে জুন পর্যন্ত ১২ হাজার ভরি স্বর্ণ চুরি হয়েছে।রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহসানুল গনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেডের ১২ কোটি টাকা ঋণের বিপরীতে ১০ কোটি টাকা সুদ জমে। এর সাথে ব্যাংকে জামানত হিসেবে গ্রাহকের ১২ হাজার ভরি সোনা জমা রাখে কোম্পানিটি। তবে কোম্পানি দেউলিয়া হওয়ার পর এই সোনা নিতে কয়েকজন গ্রাহক আসে। কিন্তু এসব সোনা নামে বেনামে ভূয়া কাগজের ভিত্তিতে চুরি হয়ে যায় ব্যাংকের হেড অফিস মতিঝিল শাখা থেকে।

আহসানুল গনি আরও জানান, এই কাজের সাথে যুক্ত থাকায় সমবায় ব্যাংকের ৭ জন কর্মকর্তাকে আসামি করে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মামলা করে একই বছরের অক্টোবরে চার্জশিট দেয় দুদক।

এদিকে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানান, সমবায় ব্যাংকের লকার থেকে ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না।

উপদেষ্টা বলেন, সমবায়ের সঙ্গে যারা আছেন তারা শুধু কমিটি আর দায়িত্বে আসা নিয়ে ব্যস্ত। কিন্তু সমবায়ের কল্যাণে কোনো কাজ হচ্ছে না। সমবায় দাঁড়াতে পারছে না এর মূল কারণ হচ্ছে সমবায়ীদের মধ্যে সমবায়ের মনমানসিকতার অভাব রয়েছে। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায়।

তিনি বলেন,

ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। যারা একসময় ব্যাংকে ছিলেন, তারাই বেদখল করে বসে আছেন। জানতে পারলাম সমবায়ের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুনের সভাপতিত্বে এদিনের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিআরসি চেয়ারম্যান ড. হোসেইন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ড. তোফায়েল আহমেদ, বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সমবায় ব্যাংকের লকার থেকে ১২ হাজার ভরি স্বর্ণ গায়েব

আপডেট সময় : ০৫:১৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪