ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর

মোহাম্মদ হাছান, ইবি প্রতিনিধি৷৷  
  • আপডেট সময় : ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • / ৯৮০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.বাকী বিল্লাহ বিকুলের হাতে দায়িত্ব হস্তান্তর করলেন সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন।

বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার কার্যালয়ে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু, প্রক্টর অধ্যাপক ড. শাহদাৎ হোসেন আজাদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রলীগের নেতা-কর্মী ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

এসময় নতুন ছাত্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল বলেন, ‘যে দায়িত্ব আমাকে দেয়া হয়েছে সেটা সুচারুরূপে পালন করব। আমাদের শিক্ষার্থীদের বিষয়ে ছাত্র উপদেষ্টার যদি কিছু করণীয় থাকে সেটা যথাযথ ভাবে পালন করবো বলে আশা ব্যক্ত করছি।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ পরবর্তী এক বছরের জন্য ছাত্র উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
03 April 2024

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর

www.Bangladesherbarta.com

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্র উপদেষ্টার দায়িত্ব হস্তান্তর

আপডেট সময় : ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪