ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

৭ আগষ্টের মধ্যে অবৈধ শিক্ষার্থীদের //রাবির হল ত্যাগের নির্দেশ |

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:৪০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • / ৯৭৪০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনির হোসেন মাহিন রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ্ হলের অনাবাসিক ও বহিরাগত শিক্ষার্থীদেরকে আগামী রোববার (৭ আগষ্ট ) মধ্যেই হল ত্যাগের নির্দেশ দিয়েছে হল প্রশাসন।

সোমবার (১ আগষ্ট) রাতে মাদার বখখ্ হলের প্রাধ্যক্ষ ড. মো. শামীম হোসেন স্বাক্ষরিত হলের নোটিশ বোর্ডে টাঙানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাদার বখশ্ হলের শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে অনাবাসিক ও বহিরাগত যারা অন্য হলের শিক্ষার্থী হয়ে এই হলে অবস্থান করছে এবং হলের আবাসিক শিক্ষার্থী যাদের পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে তাদের আগামী ৭ আগষ্ট (রোববার) মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো শিক্ষার্থী তার সমস্যার বিষয়ে ব্যক্তিগতভাবে হল প্রশাসনের সঙ্গে কথা বলতে চাইলে এই সময়ের মধ্যে অভিভাবকসহ হল প্রশাসনের সঙ্গে যোগাযোগের নির্দেশ প্রদান করা হলো।

এদিকে এমন বিজ্ঞপ্তির সাধুবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-সংগঠনগুলো।
বিশ্ববিদ্যালয়ের রাকসু আন্দোলন মঞ্চের আহবায়ক আব্দুল মজিদ অন্তর বাংলাদেশের বার্তাকে বলেন, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

আমরা সব সময়ই বলে আসছি হলে যেন বৈধ শিক্ষার্থীরা উঠতে পারে, যারা অবৈধভাবে হলে সিট দখল করে আছে এবং সিটবাণিজ্য করছে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া দরকার।

প্রশাসন অভিযান চালালে আমরা পাশে থেকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। প্রতিটি আবাসিক হলেই এরকম অভিযান চালানো জরুরী বলে মনে করেছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. মো. শামীম হোসেন বাংলাদেশের বার্তাকে বলেন, সোহরাওয়ার্দী হলে অনাবাসিক ও অবৈধভাবে অবস্থান করছে এমন শিক্ষার্থীদেরকে ৭ আগষ্টের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছি আমরা।

অবৈধ শিক্ষার্থীদের সিট থেকে নামিয়ে যারা এই হলে বৈধ শিক্ষার্থী হয়েও বাহিরে অবস্থান করছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় বরাদ্দকৃত কক্ষে তুলে দেওয়ার ব্যবস্থা করবো। অবৈধ কোনো শিক্ষার্থী হলে অবস্থান করতে পারবে না।

তিনি আরো বলেন, কোনো অবৈধ শিক্ষার্থী সিট থেকে যেতে না চাইলে প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা তারেক নূর বাংলাদেশের বার্তাকে বলেন, মাদার বখশ্ প্রশাসনকে সাধুবাদ জানাই এমন উদ্যোগ নিয়েছেন বলে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদার বখশ্ হল প্রশাসনের পাশে আছি বলে জানান তিনি।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৭ আগষ্টের মধ্যে অবৈধ শিক্ষার্থীদের //রাবির হল ত্যাগের নির্দেশ |

আপডেট সময় : ০৬:৪০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২