ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুরেশ্বর দরবারে খাদেম হত্যা: গদীনশীন পীর অস্ত্রসহ গ্রেপ্তার

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আবারও চোর আটক | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৬৯০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মেইন গেট থেকে ৭ কেজির অধিক আর্থিং কপার ক্যাবলসহ মোঃ মনিরুল ইসলাম (৪০) নামে এক চোরকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন-৩ এর সদস্যরা। আটক মনিরুল কুষ্টিয়া জেলা সদরের সস্থিপুর গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে এবং ওই বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা প্রায়।

আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আনসার ব্যাটালিয়ন-৩ অধিনস্থ রামপাল ক্যাম্পের একটি চৌকিশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আজ (২৬ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতর থেকে বিপুল পরিমান তামার তার পাচার করা হবে।

উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথের নির্দেশনায় সহকারী প্লাটুন কমান্ডার মোঃ সোহরাব হোসেনের নেতৃত্বে চৌকশ আভিযানিক দলটি বিদ্যুৎ কেন্দ্রের মেইন গেটে অবস্থান নিয়ে সন্দেহভাজন শ্রমিক মনিরুলকে তল্লাশি করে। তল্লাশির শেষে তার শরীরের সাথে লুকিয়ে রাখা ৭ কেজির অধিক আর্থিং কপার ক্যাবল ঊদ্ধার করা হয় এবং চোর চক্রের সদস্য মনিরুলকে গ্রেফতার করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ আরো বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামালসহ চোরকে পুলিশে সোপর্দ করা হয় এবং রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য গত বছরের মে মাস থেকে আজ পর্যন্ত ৫৩টির অধিক অভিযানে প্রায় ৫৮,১৯,৮০০/- (আটান্ন লক্ষ ঊনিশ হাজার আটশত) টাকার চোরাই মালামাল ও ৪১ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করে আনসার ব্যাটালিয়ন-৩ এর সদস্যরা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
26 February 2023

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আবারও চোর আটক | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ আবারও চোর আটক | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৪:১৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩