ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

ঠাকুরগাঁওয়ের জবি ছাত্রকল্যাণের নেতৃত্বে আশিক-নিরব | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৬:১৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • / ৯৬৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়হান খাঁন,জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদল্যায়ের’ নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন আশিক-ই আতহার মেসবাহ এবং সম্পাদক সম্পাদক হয়েছেন রেজওয়ান খান নিরব।

ঠাকুরগাঁও জেলা কল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদল্যায়ের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সোমবার সকাল ১০টায় এক সাধারণ সভায় সবার জীবন বৃত্তান্ত যাচাই করা হয়। এরপর আগামী এক বছরের জন্য আশিক-নিরবকে সভাপতি-সাধারণ সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ড. এ এম এম গোলাম আদম।

আশিক-ই আতহার মেসবাহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। আর ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী রেজওয়ান খান নিরব পড়ালেখা মার্কেটিং বিভাগে।

উক্ত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শামীমা ফেরদৌসী বন্যা,শাহজামাল হৃদয় মেহেদী হাসান জয়,হিমেল রায়,মাহবুব রহমান,রাহুল দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মিনারা রহমান আরিফ হোসেন,শামীম আহমেদ,সাদ আল-মামুন,মো: সাঈদ,হৃদয় সরকার এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন
রতন কুমার,সুরঞ্জিত রায়,মৌফিয়া মাহজাবিন,লাবণ্য কুমার বাঞ্জি,রাফিউল ইসলাম রুদ্র,বনমালী বর্মন।

নব-নির্বাচিত সভাপতি আশিক-ই আতহার মেসবাহ বলেন, ‘হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। এই জেলার সাধারণ শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ের তালিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কে প্রাধাণ্য দিচ্ছে। শুধু বিশ্ববিদ্যালয় হিসেবে জবির পরিমাপ করা যাবে না। জবিকে জ্ঞানের সূর্য বলা যায়। যা ১৫০ বছরেরও বেশি সময় ধরে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে এ দেশে। শত সীমাবদ্ধতার মধ্যেও এগিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেদের জানান দিতে নিরলস কাজ করে যাচ্ছে জবির শিক্ষক ও শিক্ষার্থীরা।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রেজওয়ান খান নিরব
বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হতে পেরে আমি গর্ববোধ করছি। আগামীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঠাকুরগাঁও জেলার সাধারণ শিক্ষার্থীদের বিপদে আপদে এবং অধিকার আদায়ে নিজেকে সর্বদা সচেষ্ট রাখব।’

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
28 March 2023

ঠাকুরগাঁওয়ের জবি ছাত্রকল্যাণের নেতৃত্বে আশিক-নিরব | বাংলাদেশের বার্তা 

www.Bangladesherbarta.com

ঠাকুরগাঁওয়ের জবি ছাত্রকল্যাণের নেতৃত্বে আশিক-নিরব | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৬:১৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩