ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

আচরণ বিধি লঙ্ঘন করে উচ্চস্বরে মাইক বাজানোর দায়ে প্রার্থীর মাইক বক্স জব্দ

আনিসুল হক সুমন, দুর্গাপুর প্রতিনিধি।
  • আপডেট সময় : ১২:৩৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • / ১০১৭৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার দুর্গাপুরে উচ্চস্বরে মাইক বাজিয়ে জনসভা করে আচরণ বিধি লঙ্ঘন করায় আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ হকের মাইক বক্স জব্দ করেছে প্রশাসন।

সোমবার রাত সাড়ে নয়টায় পৌরশহরের প্রেসক্লাব মোড় সংলগ্ন প্রার্থীর নিজ নির্বাচনি প্রচার কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান।

এই সময় প্রার্থীকে প্রাথমিকভাবে সতর্ক করা হলেও জব্দ করা হয় মাইকের সরঞ্জামাদি।

স্থানীয়রা জানান, উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ হক রাত সাড়ে আটটা থেকেই তার নিজ প্রচার কার্যালয়ে কর্মীসমর্থকদের নিয়ে জনসভা শুরু করেন। এ সময় তিনি প্রেসক্লাব মোড়, উকিলপাড়া, কালীবাড়ি মোড় সহ বেশ কয়েকটি স্থানে একাধিক হর্ণ ব্যবহার করে উচ্চস্বরে বক্তব্য দেন। এতে আশপাশের এলাকায় শব্দ দূষণ ও আবাসিক এলাকায় অস্বস্তি বিরাজ করে। পরে খবর পেয়ে তাৎক্ষণিক প্রসাশন ঘটনা স্থলে উপস্থিত হয়ে উচ্চস্বরে মাইক বন্ধসহ মাইকের সরঞ্জামাদি জব্দ করে।

এদিকে প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে সোমবার (৬ মে) আগ রাতেই শেষ হচ্ছে প্রার্থীদের নির্বাচনি প্রচার-প্রচারণা। ইতিমধ্যে ৮ টায় শেষ হয়েছে মাইক দিয়ে প্রার্থীদের প্রচার-প্রচারণার সময়সূচী। এর আগে গত ২৩ই এপ্রিল প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয় এই নির্বাচনি প্রচারণা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আচরণ বিধি লঙ্ঘন করে উচ্চস্বরে মাইক বাজানোর দায়ে প্রার্থীর মাইক বক্স জব্দ

আপডেট সময় : ১২:৩৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪