ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

উপজেলা পরিষদ নির্বাচনে দুর্গাপুরে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আনিসুল হক সুমন, দুর্গাপুর প্রতিনিধি।
  • আপডেট সময় : ০৭:৩৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • / ১০০৪৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম ধাপে অনুষ্ঠিত নেত্রকোনার দুার্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনের ফলাফল অনুযায়ী ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন বিধি অনুযায়ী কোনো প্রার্থী প্রাপ্ত বৈধ ভোটের ১৫ শতাংশ বা আট ভাগ ভোট না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে। বুধবার (৮ মে) এই উপজেলায় প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা নির্বাচনে ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৪৭০টি। উপজেলা পরিষদ নির্বাচনে মোট বৈধ ভোট পড়েছে ৬০ হাজার ৩৭১টি। সেই হিসেবে জামানত রক্ষায় একজন প্রার্থীর ৭ হাজার ৫৪৬ ভোট পাওয়া দরকার। নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি) ৩১ হাজার ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদুর রহমান (কৈ মাছ প্রতীক) পেয়েছেন ২২ হাজার ১৪২ ভোট। বাকি পাঁচজন প্রার্থীর কেউই জামানত রক্ষায় পর্যাপ্ত ভোট পাননি।

অপরদিকে উপজেলা ভাইসচেয়ারম্যান (পুরুষ) পদে গোলাম ফাহমী ভুঞাঁ (তালা) প্রতিকে ৪২ হাজার ৪২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছায়েদুর রহমান (টিউবওয়েল) প্রতিকে ১২হাজার ২৫৯ ভোট পেয়েছেন। এই পদে তিন জনের মধ্যে বাকী একজন প্রার্থী জামানত রক্ষায় পর্যাপ্ত ভোট পাননি।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার তপন চন্দ্র শীল বলেন, কাস্টিং ভোটের ১৫ শতাংশের কম যারা ভোট পেয়েছেন তাদের জামানত বাতিল।

উল্লেখ্য, এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ লাখ আর ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা জামানত জমা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উপজেলা পরিষদ নির্বাচনে দুর্গাপুরে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট সময় : ০৭:৩৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪