ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

শ্রীপুরে পীর-আওলিয়ার মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাজন

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি৷
  • আপডেট সময় : ০৬:১৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • / ১০১৯৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার (১৭ এপ্রিল) প্রার্থীতা যাচাই-বাছাইয়ের পর পীর-আওলিয়ার মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করলেন মাগুরার শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন।

তিনি শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়া ছোট ছেলে এবং শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি’র ছোট ভাই।

প্রথম পর্যায়ে দুপুরে তিনি তার পিতা বীর মুক্তিযোদ্ধা শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার কবর জিয়ারত করেন। পরে তিনি দ্বারিয়াপুর দরবার শরীফের পীর হুজুর শাহ সুফী তোয়াজ উদ্দীন আহম্মেদ (রা:) মাজার জিয়ারত করেন।

একই দিন বিকেলে সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামস্থ ওলি পাক হযরত গরীবুল্লাহ শাহ ওরফে গরীব শাহ দেওয়ান (রা:) মাজার শরীফ এবং নাকোল ইউনিয়নের বরালিদহ জরিপ শাহ এর মাজার জিয়ারত করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উপজেলা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন কানন, দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম, দ্বারিয়াপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন, উপজেলা যুবলীগ নেতা তৈয়বুর রহমান খান, বিল্লাল মিয়া, দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল, ইউপি সদস্য মিয়া ওহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন বলেন, আজ আমার উপজেলা চেয়ারম্যান প্রার্থী বৈধতা চূড়ান্ত হওয়ার পর আমার পিতা বীর মুক্তিযোদ্ধা ও শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার কবর জিয়ারত করি৷ এর পরপরই পর্যায়ক্রমে দ্বারিয়াপুর, নোহাটা ও বরালিদহ দুই আওলিয়া ও এক পীরের মাজার জিয়ারত করে নির্বাচনী কার্যক্রম শুরু করছি। আমি জনগনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীপুরে পীর-আওলিয়ার মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাজন

আপডেট সময় : ০৬:১৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪