ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মুমিনুল ইসলাম ইনটেলে যোগ দিচ্ছেন জবি রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল্লাহ জিহাদ অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইলিয়াস আলীকে গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাগুরায় অসচ্ছল পরিবারের বাড়িতে ঈদ বাজার পৌঁছে দিল জাহানারা বেগম ফাউন্ডেশন দ্যা রয়েল কারাতে-দো এসোসিয়েশনের ইফতার ও নতুন কমিটি গঠন এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের ঈদ সামগ্রী বিতরণ শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

নৌকা বিকল হয়ে মেঘনায় আটকে ছিল সাত ছাত্র, ৯৯৯ নম্বরে ফোন কলে উদ্ধার

আহারিয়ার হোসাইন
  • আপডেট সময় : ১২:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • / ৯৮০৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারা সাত বন্ধু চাঁদপুরের বড় স্টেশন ঘাট থেকে নৌকায় মেঘনায় ঘুরতে গিয়েছিলেন। কিছুদূর যাওয়ার পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নদীর স্রোতে ভেসে চাঁদপুরের মেঘনা নদীর বহরিয়া নামক স্থানে চলে আসে তাদের নৌকা, ঢেউয়ের তোড়ে বিকল নৌকা তখন নদীতে নিয়ন্ত্রণহীন ভাসছিল।

এমন তথ্য জানিয়ে ২৯ জুন ২০২৪, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চাঁদপুর মেঘনা নদী থেকে জুয়েল রানা নামে একজন ভীত-সন্ত্রস্ত কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আল-ইমরান । কনস্টেবল ইমরান কলারকে আশ্বস্ত করে শান্ত হতে বলেন এবং চাঁদপুর নৌ-পুলিশ থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। উদ্ধার সংশিষ্ট নৌ-পুলিশ টিম ও কলারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মোঃ মান্নান।

সংবাদ পেয়ে চাঁদপুর নৌ-পুলিশ থানার একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া সাত ছাত্রকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।
চাঁদপুর নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মনির হোসেন ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
29 June 2024

নৌকা বিকল হয়ে মেঘনায় আটকে ছিল সাত ছাত্র, ৯৯৯ নম্বরে ফোন কলে উদ্ধার

www.Bangladesherbarta.com

নৌকা বিকল হয়ে মেঘনায় আটকে ছিল সাত ছাত্র, ৯৯৯ নম্বরে ফোন কলে উদ্ধার

আপডেট সময় : ১২:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪