ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

সারাদেশে

ইন্টারনেট বন্ধ থাকায় ৫ দিনে ই-কমার্সে ক্ষতি ৩০০ কোটি টাকা

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৪:২৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
  • / ৯৭৪৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্টারনেট বন্ধ থাকায় ই-কমার্স খাতে প্রতিদিন প্রায় ৬০ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ হিসাবে গত পাঁচদিনে এ খাতে ক্ষতি হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। ইন্টারনেট সেবা স্বাভাবিক না থাকায় ই-কমার্সের সঙ্গে এফ-কমার্স ব্যবসায়ও নেমে এসেছে স্থবিরতা।

গত বুধবার (১৭ জুলাই) থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ ও পরদিন বৃহস্পতিবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এরপর গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) থেকে সীমিত পরিসরে ব্রডব্যন্ড ইন্টারনেট চালু করে সরকার।

অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ইকুরিয়ারের প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ রাহুল বুধবার (২৪ জুলাই) বাংলাদেশের বার্তাকে বলেন, ‘আন্দোলনের এ কয়দিন আমাদের পরিসেবা বন্ধ ছিল। ইন্টারনেট যতদিন বন্ধ ছিল ই-কমার্স ও এফ-কমার্সের কার্যক্রমও বন্ধ ছিল। এখনো প্রায় ৯০ শতাংশ এলাকায় ইন্টারনেট নেই। ডিপ্লোম্যাটিক জোনসহ বেশ কিছু এলাকায় ইন্টারনেট আছেঅ সেখানেও ইন্টারেনেটের গতি ধীর।

আমার ধারণা, ই-কমার্সে গতি বা মোমেন্টাম আসতে আরও ১৫ থেকে ২০ দিন লাগবে। এফ-কমার্স ডাউন, কেননা ফেসবুক তো পুরোপুরি নেই। ই-কমার্সের পাশাপাশি এফ-কমার্সেও স্থবিরতা আছে। বেশিরভাগ অর্ডার আসে ফেসবুক থেকে।

’তিনি বলেন, ‘আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। পেন্ডিং পার্সেলগুলো পাঠানো শুরু করেছি। ই-কমারর্সে প্রতিদিন ৬০ কোটি টাকার ক্ষতি হচ্ছে। সে হিসাবে গত পাঁচদিনে আমাদের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। একইভাবে ইন্টারনেট না থাকায় বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফ্রিল্যান্সার ও আইটি প্রতিষ্ঠানগুলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারাদেশে

ইন্টারনেট বন্ধ থাকায় ৫ দিনে ই-কমার্সে ক্ষতি ৩০০ কোটি টাকা

আপডেট সময় : ০৪:২৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪