ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

আটক ছাত্রদের মুক্তির নির্দেশ দিয়েছি: প্রধানমন্ত্রী

উম্মে হানি রোজ
  • আপডেট সময় : ১২:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • / ৯৮২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩ আগস্ট) দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দিতে নির্দেশ দেয়া হয়েছে। প্রত্যেকটি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে।

তিনি বলেন, গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না।

বেলা ১২টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতারা।

এসময় দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও আলোচনা হয়৷ কোনো সংঘাত নয় জানিয়ে বিক্ষোভকারীদের কথা শুনতে, তাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া ওই বৈঠকেই প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল করেছে সরকার। চলমান আন্দোলনের ইস্যুতে একগুচ্ছ নির্দেশনা দেন সরকারপ্রধান।

নিউজটি শেয়ার করুন

আটক ছাত্রদের মুক্তির নির্দেশ দিয়েছি: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪