ব্রেকিং নিউজ ::
সরকারের পদত্যাগে এক দফা ঘোষণা আন্দোলনকারীদের
আতিফা জুই
- আপডেট সময় : ০৬:২৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / ৯৭৫৯ বার পড়া হয়েছে
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।
শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য দেন নাহিদ। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।”
নাহিদ ইসলাম বলেন, “আর এক মিনিটও এই সরকার থাকবে না। দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ।”
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সকল সদস্যের পদত্যাগের দাবিতে রবিবার (৪ আগস্ট) সারাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।














