ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

স্বরাষ্ট্র থেকে সরানোর প্রতিক্রিয়ায় যা বললেন এম সাখাওয়াত

খন্দকার মেহরাব এলাহী
  • আপডেট সময় : ১০:২৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • / ৯৮৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুক্রবার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। এর প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, কাজ করতে পারলে করবেন, আর না হয় অপারগ হলে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন।

শুক্রবার তাকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে নতুন করে দায়িত্ব দেওয়া হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। নতুন মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়া ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে শনিবার ভয়েস অব আমেরিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘‘আমার যতটুকু করার সাধ্য ছিল, করে আসছি। এখন যেখানে দিয়েছে, সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাব।’

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার শপথ নেন সাখাওয়াত হোসেন। পরে ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানো পরামর্শ দেন। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরারও পরামর্শ দেন এই উপদেষ্টা।

তার এই বক্তব্যের প্রতিবাদ জানায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিএনপির সহযোগী সংগঠন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

এ নিয়ে প্রতিক্রিয়ায় শেখ হাসিনার ছেলে ও তার সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের একটি বড় দল হিসেবে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে বলেছেন। অথচ তাকে হুমকি দেওয়া হচ্ছে। ”

এসবের মধ্যেই এম সাখাওয়াত হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন শুরু হয়।

গত ৫ আগস্ট ছাত্র–জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। অন্য উপদেষ্টাদের সঙ্গে ওইদিন স্বরাষ্ট্র উপদেষ্টার শপথ নেন এম সাখাওয়াত হোসেন। শুক্রবার তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি উপদেষ্টাদের দায়িত্বও পুনর্বণ্টন করা হয়।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
17 August 2024

স্বরাষ্ট্র থেকে সরানোর প্রতিক্রিয়ায় যা বললেন এম সাখাওয়াত

www.Bangladesherbarta.com

স্বরাষ্ট্র থেকে সরানোর প্রতিক্রিয়ায় যা বললেন এম সাখাওয়াত

আপডেট সময় : ১০:২৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪