ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিলো সরকার

নিলুফার রাহিম নেনছি
  • আপডেট সময় : ০৪:২১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ৯৮২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা হয়রানির অবসান ঘটাতে সরকারের আন্তরিক উদ্যোগের অংশ হিসেবে নতুন সুখবর এসেছে। এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএসের মাধ্যমে তথ্য পেয়ে যাবেন। পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। নতুন এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আবুল কালাম আজাদ আরও জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের ১ লাখ ৯৭ হাজার এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) আবেদন পেন্ডিং অবস্থায় ছিল। গত তিন সপ্তাহে এর মধ্যে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে এবং খুব শিগগিরই এগুলো সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যেই প্রবাসীরা তাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।

সরকার প্রবাসীদের ই-পাসপোর্ট প্রদানের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ই-পাসপোর্ট চালু হলে প্রবাসীদের আর পাসপোর্টসংক্রান্ত সমস্যায় পড়তে হবে না।

এর আগে, ১১ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর অন্যান্য দেশের প্রবাসীদের ডিমান্ড অনুযায়ী পর্যায়ক্রমে এই সমস্যার সমাধান করা হবে।

তিনি আরও বলেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই-তিন বছরে এই সমস্যা আর থাকবে না। যারা আবেদন করেছেন, তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন।

প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে সরকারের এই পদক্ষেপ প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় একটি স্বস্তির খবর হয়ে এসেছে।

নিউজটি শেয়ার করুন

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিলো সরকার

আপডেট সময় : ০৪:২১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫