ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.) ব্রাহ্মণপাড়ায় মায়ের খোজে দিশেহারা ২ বছরের আবদুল্লাহ কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কালচারাল ডে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ময়নামতি মিশন স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়ােগ বিজ্ঞপ্তি তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম গ্রেপ্তার ২ নারী “আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন আদ-দ্বীন হাসপাতালে বিস্কুটের ফ্যাক্টরি সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা আর্জেন্টিনার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

জাতীয়করণ দাবিতে সারা দেশে ক্লাস বর্জনের ঘোষণা শিক্ষকদের

তাহমিন জারা মৌ
  • আপডেট সময় : ০৫:৩২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০১০০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সচিবালয়ের দিকে যেতে চাইলে জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের নেতাদের পুলিশ বাধা দেয়। এর প্রতিবাদে সারা দেশে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ ঘোষণা দেন তারা।

শিক্ষক নেতারা বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার ঘোষণা দিতে হবে। আসন্ন ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে। শতভাগ উৎসব ভাতার ঘোষণা না আসলে ঈদের নামাজ প্রধান উপদেষ্টার বাসভন যমুনায় পড়বেন তারা।

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষকরা সচিবালয় দিকে পদযাত্রা শুরু করলে তাতেও বাধা দেওয়া হয়। এসময় পুলিশের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে আবার প্রেস ক্লাবের সামনে গিয়ে অবস্থান নেন। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
24 February 2025

জাতীয়করণ দাবিতে সারা দেশে ক্লাস বর্জনের ঘোষণা শিক্ষকদের

www.Bangladesherbarta.com

জাতীয়করণ দাবিতে সারা দেশে ক্লাস বর্জনের ঘোষণা শিক্ষকদের

আপডেট সময় : ০৫:৩২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫