“আমাদের স্বপ্ন যুব সংঘ” সংগঠনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন
- আপডেট সময় : ০৭:১৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ৯৬৪৭ বার পড়া হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে উদযাপিত হয়েছে সামাজিক সংগঠন ‘আমাদের স্বপ্ন যুব সংঘের ৬ষ্ঠ বর্ষপূর্তি।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবু হানিফ (পলাশ) বলেন, “২০২০ সালে এক বুক স্বপ্ন নিয়ে আমাদের এই সংগঠনের পথচলা শুরু হয়েছিল। বিগত ছয় বছরে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি।” তিনি জানান, সংগঠনটি এ পর্যন্ত অসহায়দের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার, টিউবওয়েল, শিক্ষা উপকরণ, ভ্যান গাড়ি, ফ্যান এবং শীতবস্ত্র বিতরণের মতো ৬০টিরও বেশি মহতি ও মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করেছে।

এই অগ্রযাত্রায় পাশে থাকার জন্য তিনি সকল দাতা সদস্য ও সক্রিয় কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডাঃ মোঃ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাজহারুল ইসলাম ভূঁইয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব জয়নাল আবেদীন ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: হাজী শাহআলম, এ এন এম আব্দুর রহিম, মোবারক হোসাইন, মাওলানা জহিরুল ইসলাম,ফরিদ উদ্দিন ভূঁইয়া,এডভোকেট জাকির হোসেন, সফিউল্লাহ ভূঁইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনটির বর্ষপূর্তি অনুষ্ঠানকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন এর একঝাঁক তরুণ ও সক্রিয় কর্মী। অনুষ্ঠানে সক্রিয় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী মোহাম্মদ শরাফত আলী, ডি.এম রিয়াদ, কাউছার হোসেন, রাসেল, রাকিব, রিফাত, ফুয়াদ সহ আরও অনেকে।
বক্তারা সংগঠনের বিগত দিনের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও সমাজের কল্যাণে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।















