ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি স্ত্রী হত্যা মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই মৃত স্ত্রী জীবিত উদ্ধার তরুণদের ২০ লাখ টাকা ঋণ দেবে সরকার, আবেদনে যেসব কাগজপত্র লাগবে রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন্স সিংগাইর গ্রাম আদালত পরিদর্শনে যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, কার্যক্রমে সন্তোষ প্রকাশ পাটগ্রামে মাদরাসা শিক্ষকের ওপর হামলা ও আটক রাখার অভিযোগে সংবাদ সম্মেলন গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠিত

কমেছে বাস ভাড়া

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ১২:০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • / ৯৭১২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক॥

জ্বালানি তেলের মূল্য হ্রাস হওয়ায় বাসভাড়া পুননির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোমিটারে ৫ পয়সা ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ বুধবার (৩১ আগস্ট) বিকেলে বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা এবং মহানগরীতে কিলোমিটার প্রতি ২ টাকা ৪৫ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত সোমবার (২৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং মধ্যরাত থেকে কার্যকর হয় নতুন দাম।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, আর প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা এবং পেট্রল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা নিধারণ করা হয়।

এর আগে গত ৬ আগস্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সবশেষ বাসভাড়া বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে বাসভাড়া বাড়ানো হয়েছিল ২২ শতাংশ।

এ ছাড়া মহানগরীতে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়। তাতে ভাড়া বৃদ্ধি পায় ১৬ দশমিক ২৭ শতাংশ। মহানগর পর্যায়ে মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটার প্রতি বাসভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়।

http://এইচ/কে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কমেছে বাস ভাড়া

আপডেট সময় : ১২:০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২